জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে সুনামির আঘাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৫

জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে সুনামির আঘাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৫ |
রাশিয়ায় ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে জেরে সৃষ্ট সুনামি জাপানের পর এবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন উপকূলে আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার পরপরই হাওয়াই দ্বীপপুঞ্জে ১ থেকে ১.২ মিটার (৩.৩ থেকে ৩.৯ ফুট) উচ্চতার ঢেউ আঘাত হানতে শুরু করে। যদিও কেন্দ্রটি পরবর্তী আপডেটে জানায়, রাজ্যে বড় ধরনের সুনামির আশঙ্কা নেই। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থার সান ফ্রান্সিসকো বে এলাকার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত ১টা ১২ মিনিটে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো উপকূলে প্রথম ঢেউ আছড়ে পড়ে। এর পাশাপাশি, রাজ্যের উপকূলবর্তী অ্যারিনা কোভ এলাকাও সুনামির প্রভাবে আক্রান্ত হয়েছে এবং ঢেউগুলো ধীরে ধীরে দক্ষিণ দিকের উপকূলেও ছড়িয়ে

পড়ছে বলে জানানো হয়। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, সুনামির ঢেউ ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, আলাস্কার উপকূলেও আঘাত হেনেছে। ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলে ‘সর্বোচ্চ সুনামি সতর্কতা’ জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় জরুরি সেবা আক্রান্ত স্থানগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি থাকা রাশিয়ার কামচাটকা অঞ্চলে এর আগে ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে, যার ফলে কিছু ভবন পানিতে ডুবে গেছে। দ্বীপাঞ্চলগুলো থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। জাপানের উপকূলবর্তী বা নদীর পাশে বসবাসরত বাসিন্দাদেরও নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। তবে পূর্বে জারি করা সুনামির ‘সর্বোচ্চ সর্তকতা’ নামিয়ে ফেলে শুধু সতকর্তা জারি করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় বিস্তৃত অঞ্চলজুড়ে সুনামি

সতর্কতা রাশিয়ার পূর্বাঞ্চল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১৩৬ কিলোমিটার (৮৪ মাইল) পূর্বে ভূমিকম্পটির কেন্দ্র শনাক্ত করা হয়েছে। এই ভূমিকম্পকে অন্যতম শক্তিশালী বলা হচ্ছে, যার প্রভাবে রাশিয়া ছাড়াও ল্যাটিন আমেরিকা, পূর্ব এশিয়ার উপকূলীয় দেশ ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক