চড়ক পূজায় শিবের ভক্তদের শারীরিক কসরত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫

চড়ক পূজায় শিবের ভক্তদের শারীরিক কসরত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ |
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চৈত্রসংক্রান্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের ব্যতিক্রমী ধর্মীয় উৎসব চড়ক পূজা। বিভিন্ন ধরনের শারীরিক কসরত সম্বলিত এ পূজা আয়োজিত হয়ে আসছে শত বছর ধরে। সোমবার বিকালে উপজেলার কামরগাঁও ঋষিপাড়া মাঠে স্থানীয়দের উদ্যোগে এ পূজা অনুষ্ঠিত হয়। পূজার মূল আকর্ষণ ছিল ভক্তদের বিভিন্ন শারীরিক কসরত। যা আন্দোলিত করে দর্শনার্থীদের। পিঠের উপর বড়শি গেঁথে চড়ক গাছে ঘোরানো, ধারালো লোহার দণ্ড এবং ধারালো দা এর উপর শুয়ে দেখানো হয় আশ্চর্যজনক কসরত দেখান শিব ভক্তরা। ব্যতিক্রমী এই পূজা দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে ভক্ত-দর্শনার্থীরা এসে জড়ো হন নানা বয়সী মানুষ। এছাড়া পূজা উপলক্ষ্যে মাঠের পাশে বসে লোকজ মেলা। সনাতন ধর্মের অনুশাসন অনুযায়ী শিবের গাজন উৎসবের

অংশ অনুষ্ঠিত হয়ে আসছে। অপশক্তি থেকে নিজেদের রক্ষা করার পাশাপাশি পূজার শারীরিক কসরত দেখে খুশি তারা। আর পূজায় অংশ গ্রহণকারী সন্ন্যাসীরা জানান, আধ্যাত্মিক শক্তির পরীক্ষা হিসেবে শারীরিক কসরত দেখানো হয়। ব্যতিক্রমী এই পূজা দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে ভক্ত-দর্শনার্থীরা এসে জড়ো হন নানা বয়সী মানুষ। এছাড়া পূজা উপলক্ষ্যে মাঠের পাশে বসে লোকজ মেলা। সনাতন ধর্মের অনুশাসন অনুযায়ী শিবের গাজন উৎসবের অংশ হিসেবে শতবছরের বেশি সময় ধরে এই চড়ক পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। অপশক্তি থেকে নিজেদের রক্ষা করার পাশাপাশি আত্মত্যাগের অংশ হিসেবে পিঠে বড়শি গেঁথে চড়ক গাছে ঘোরানো হয় কয়েকজন ভক্তকে। পাশাপাশি মুখ ও শরীরের বিভিন্ন স্থানে লোহার শিক বিদ্ধ করে

দেখানো হয় নানা কসরত। এছাড়া আগুনের ওপর দিয়েও হেঁটে যান অনায়াসে। ফান্দাউক গ্রামের বাসিন্দা বিষ্ণুপদ ঋষি জানান, ব্যতিক্রম এ পূজাটি আমাদের ভালো লাগে। বিশেষ করে পূজায় তান্ত্রিক শক্তির মাধ্যমে যেসব কসরত দেখানো হয়- সেটি অনেক বেশি আনন্দ দেয়। আমরা চাই ঐতিহ্যের ধারক হিসেবে প্রতিবছর এ পূজা অনুষ্ঠিত হোক। সন্ন্যাসী দীপক রায় বলেন, মহাদেবের সান্বিধ্য পাওয়ার জন্যই আমরা চড়ক পূজা করি। মহাদেবের মন্ত্রের গুণে ভক্তদের শরীরে বড়শি গেঁথে ঘুরানে হয়, আগুনের ওপর দিয়ে হাঁটেন। আধ্যাত্মিক শক্তির পরীক্ষা হিসেবে শারীরিক এসব কসরত দেখানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি