চট্টগ্রামের অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে ধানের শীষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামের অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে ধানের শীষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নগর ও জেলার ১৬টি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে। নির্বাচনী সূত্র জানায়, বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল, গিয়াস কাদের চৌধুরী, এরশাদ উল্ল্যাহ, আসলাম চৌধুরী, মোস্তফা কামাল পাশা, নুরুল আমিন ও সরোয়ার আলমগীরসহ অধিকাংশ আসনে বিএনপি প্রার্থীরা এগিয়ে আছেন। তবে চট্টগ্রাম-১৫ ও চট্টগ্রাম-১৬ আসনে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী ও জহিরুল ইসলাম এগিয়ে রয়েছেন। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এগিয়ে আছেন। এ আসনের ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, আসলাম চৌধুরী পেয়েছেন ৩৩ হাজার ৯১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আনোয়ার সিদ্দিক পেয়েছেন ১৪ হাজার ১১৯

ভোট। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি–বাকলিয়া) আসনে ১২১টি কেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান ৪৩ হাজার ৮৮১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. ফজলুল হক সমানসংখ্যক ৪৩ হাজার ৮৮১ ভোট পেয়েছেন। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি প্রার্থী এনামুল হক এনাম এগিয়ে রয়েছেন। এ পর্যন্ত ১১৩টি কেন্দ্রের মধ্যে ৪৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণায় এনাম পেয়েছেন ৪৯ হাজার ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়েছেন ৮ হাজার ৮৩০ ভোট। জামায়াত প্রার্থী ডা. ফরিদুল আলম পেয়েছেন ৬ হাজার ৯৬৮ ভোট। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে ১১৮টি কেন্দ্রের মধ্যে ২৭টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের সরোয়ার

জামাল নিজাম পেয়েছেন ৩০ হাজার ৩৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের এস এম শাহজাহান পেয়েছেন ৯ হাজার ৯৮৬ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী মাহমুদুল হাসান পেয়েছেন ৬ হাজার ৯৪৯ ভোট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক