এলপিজি সিন্ডিকেট: সরকার নির্ধারিত দাম কেবলই কাগজে-কলমে, বাজারের চিত্র উল্টো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬

এলপিজি সিন্ডিকেট: সরকার নির্ধারিত দাম কেবলই কাগজে-কলমে, বাজারের চিত্র উল্টো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬ |
রাতের আঁধারে রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ায় হন্যে হয়ে দোকান খুঁজছিলেন চট্টগ্রামের শুলকবহর এলাকার বাসিন্দা কবির আহমেদ। কয়েক দোকান ঘোরার পর ১২ কেজির একটি সিলিন্ডার মিলল ঠিকই, কিন্তু দাম শুনে চোখ কপালে ওঠার দশা! সরকারিভাবে নির্ধারিত দাম ১,৭২৮ টাকা হলেও বিক্রেতা চাইলেন ২,০০০ টাকা। নিরুপায় কবির বাড়তি ২৭২ টাকা গুনেই সিলিন্ডার নিয়ে বাড়ি ফিরলেন। এটি কেবল কবির আহমেদের একার গল্প নয়; পুরো চট্টগ্রামজুড়ে এলপিজি গ্যাসের বাজারে এখন চরম অস্থিরতা। গত ২রা এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করলেও সাধারণ মানুষের কপালে সেই স্বস্তি জোটেনি। বাজার ঘুরে যা দেখা গেল, তার সারসংক্ষেপ সরকার নির্ধারিত দর ১,৭২৮ টাকা হলেও বিভিন্ন ব্র্যান্ডের সিলিন্ডার বিক্রি

হচ্ছে অতিরিক্ত মূল্যে ওমেরা: বিক্রি হচ্ছে- ২,১০০ টাকায় | অতিরিক্ত আদায়, ৩৭২ টাকা বেক্সিমকো: বিক্রি হচ্ছে- ২,০৫০ টাকায় | অতিরিক্ত আদায়, ৩২২ টাকা ইউনিগ্যাস: বিক্রি হচ্ছে- ২,০০০ টাকায় | অতিরিক্ত আদায় ২৭২ টাকা বিএম: বিক্রি হচ্ছে- ১,৯০০ টাকায় | অতিরিক্ত আদায়, ১৭২ টাকা একে অপরের ওপর দায় চাপানোর খেলা বাজারে অতিরিক্ত দামের কারণ খুঁজতে গিয়ে পাওয়া গেল এক অদ্ভুত চক্র। খুচরা বিক্রেতা থেকে শুরু করে আমদানিকারক—সবাই দায় চাপাচ্ছেন একে অপরের ওপর। ষোলশহরের খুচরা বিক্রেতা আলিফ হোসেনের দাবি, “আমরা ইচ্ছা করে দাম বাড়াচ্ছি না। পরিবেশকের কাছ থেকেই বেশি দামে কিনতে হচ্ছে।” পরিবেশক মেসার্স সুমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সুমন জানান, জাহাজভাড়া ও আমদানি খরচ বাড়ার অজুহাতে কোম্পানিগুলো থেকেই ১,৮০০ থেকে

১,৯০০ টাকায় সিলিন্ডার কিনতে হচ্ছে। এদিকে আমদানিকারকদের সংগঠন বলছে ভিন্ন কথা। তাদের দাবি, তারা সরকার নির্ধারিত দামেই সরবরাহ করছে এবং পরিবেশকদের অনুরোধ জানানো হয়েছে ন্যায্যমূল্যে বিক্রি করতে। ১৮ই এপ্রিল থেকে ধর্মঘটের ডাক চট্টগ্রাম মহানগর এলপি গ্যাস ডিস্ট্রিবিউটরস-ডিলারস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন: “আমাদের হিসাব মিলছে না। কোম্পানি থেকে নির্ধারিত দামে গ্যাস না পেলে ১৮ই এপ্রিল থেকে চট্টগ্রামে এলপিজি বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।” মধ্যবিত্তের নাভিশ্বাস স্বল্প বা নির্ধারিত আয়ের মানুষের জন্য এই মূল্যবৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। একটি সিএন্ডএফ প্রতিষ্ঠানে মাসিক ২৫ হাজার টাকা বেতনে চাকরি করা তানজিল আহমেদের মাসের বাজেটে বাড়তি এই কয়েকশ টাকা বিশাল বড় চাপ। অন্যদিকে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন

অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন মনে করেন, সবাই একে অপরের দিকে দায় ঠেলে দিয়ে সাধারণ মানুষের পকেট কাটছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রশাসনকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলেও মাঠপর্যায়ে তার সুফল কতটুকু মিলবে, সেটিই এখন বড় প্রশ্ন। কতদিন সাধারণ মানুষকে এই ‘গ্যাস-যন্ত্রণায়’ ভুগতে হবে, তার উত্তর কারো জানা নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট