গাজায় জীর্ণ তাঁবুতে শীর্ণ জীবন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫
     ৯:৫১ পূর্বাহ্ণ

গাজায় জীর্ণ তাঁবুতে শীর্ণ জীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ৯:৫১ 82 ভিউ
গাজা শহরের উত্তর-পশ্চিমে আল-কারামা এলাকায় বাস্তুচ্যুত বাসিন্দা রুবা (২২) । যুদ্ধের পর বিয়ে হয়েছে তার। নতুন এই বউ সংসার জীবন শুরু করেছেন তাঁবুতে। এক চিলতে সংসার, ছোট্ট একটু জায়গা-রীতিমতো একঘেয়ে জীবন কাটছে তার। কোনো আনন্দ নেই, নেই কোনো উচ্ছাস। সর্বক্ষণ দুশ্চিন্তায় কাটছে সময়। ঘিঞ্জি পরিবেশে পরিবারের সবাইকে নিয়ে থাকতে হচ্ছে। তাঁবুর ভেতর বন্দি জীবন নিয়ে রুবা বলেন, ‘আমি বিয়ে করেছি কিন্তু আমার কোনো আনন্দ নেই। আমার জীবন আমার মতো করে কাটাতে পারছি না। তাঁবুর ভেতরে সবকিছুই ভাঙা। কোনো আরাম নেই।’ শুধু রুবা নয়-এ গল্প গাজার সব নারীদের। যুদ্ধবিধ্বস্ত গাজায় নারীর স্বভাবসিদ্ধ গোপনীয়তা-আড়ষ্ঠতা, সাজানো সংসার, নিভৃত স্বাধীনতা, নির্জন অবসর-এসবই এখন হারানো

অতীত; কল্পরাজ্যের রূপকথা! বদলে জুটেছে অভাব-দৈনতা আর ইসরাইলি আগ্রাসনে ‘দুমড়ে-মুচড়ে’ যাওয়া জরাজীর্ণ তাঁবু ঘরের শীর্ণ নারী জীবন! সুখ মহল থেকে শরণার্থী শিবির! ইসরাইলের বুলেট-বারুদ-বোমায় সংসারের ছাদ-বারান্দার মতোই ভেঙেচুরে মুখ থুবড়ে পড়ে আছে গাজার শৌখিন নারীত্ব। আলজাজিরা। সময় যত যাচ্ছে ইসরাইলের চলমান হামলায় বিপর্যস্ত হয়ে উঠেছে বাস্তুচ্যুত নারীদের জীবন। তাঁবুর ভেতর থাকায় পোশাক পরিধানসহ নানাবিধ কারণে অনেক সমস্যায় পড়তে হচ্ছে তাদের। কোনো কোনো ক্ষেত্রে পুরুষসহ বর্ধিত পরিবারের সদস্যদের সঙ্গে একই তাঁবুতে থাকতে হচ্ছে নারীদের। এমনকি মাত্র একহাত দূরে থাকছে অপরিচিতদের তাঁবু, যা অনেকের জন্যই অস্বস্তিকর। নারীদের জন্য সবচেয়ে বড় বিড়ম্বনা হচ্ছে শৌচাগার-ডজনখানেক লোকের সঙ্গে ভাগ করে নিতে হচ্ছে অস্থায়ী টয়লেটগুলো! একই অবস্থা

গোসলখানাগুলোরও। স্বাস্থ্যবিধি পণ্যগুলোর প্রবেশ সীমিত থাকায় অনেক নারী স্যানিটারি প্যাড হিসাবে চাদর বা পুরোনো কাপড় ব্যবহার করছেন। অবরুদ্ধ গাজায় তাঁবুর ভেতর দুঃসহ জীবন কাটানো এমন আরেক নারী বাস্তুচ্যুত বাসিন্দা উম্ম ওবেদা (৩৫)। স্বল্প জায়গায় দৈনন্দিন বাঁধা-ধরা নিয়মে মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত সে। ওবেদা ওয়াফাকে বলেন, ‘প্রতিদিন রান্না করায় আমাদের হাত রুক্ষ হয়ে গেছে। আগুনের সামনে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার ফলে আমাদের ত্বক কালো হয়ে গেছে। সহজে পরিবর্তন করা যায় বিধায় আমি এখন শুধু আমার প্রার্থনার গাউনটি পরিধান করি, এটি তাঁবুতে সবচেয়ে উপযুক্ত। আমি মেকআপ সম্পর্কে পুরোপুরি ভুলে গেছি।’ একই বিষণ্নতা দেখা গেছে খান ইউনিসের মাওয়াসি পাড়ায় বাস্তুচ্যুত বাসিন্দা রাশা শাবীর

(২৫)। যত্নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে তার হাত-পা-ত্বক। তিনি বলেন, ‘আগে আমি মেকআপ এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে থাকতাম। চুল, বডি মাস্ক এবং নেইল পলিশের জন্য প্রচুর ব্যয় করতাম। কিন্তু এখন আমার ত্বক এবং হাত পুরুষদের হাতের মতো দেখাচ্ছে।’ নখ থেকে ছাই পরিষ্কার করতে করতে তিনি আরও বলেন, ‘আগুনের সামনে বসায় আমার চেহারাটা প্রায় পুড়েই গেছে! আমার বয়স মাত্র বিশ, অথচ এখনই ফ্যাকাশে হয়ে গেছে মুখ। পাশাপাশি বলিরেখা বাড়ছে। আমরা তাঁবুর ভেতরে আমাদের নারীত্ব হারিয়ে ফেলেছি।’ মনোবিজ্ঞানী ও সমাজকর্মী নিবাল হালাস বলেন, তাঁবুতে বসবাস করা নারীদের ওপর মারাত্মক মানসিক ও সামাজিক প্রভাব পড়ছে। জোর দিয়ে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি মানুষের

সহ্যের বাইরে চলে গিয়েছে। তিনি আরও বলেন, ‘অনেক নারী আমাদের প্রতিদিন বলে তাদের চুল আঁচড়ানোর জন্য সময় বা সঠিক পরিবেশ নেই। যুদ্ধ তাদের মৌলিক জীবনের অগ্রাধিকারগুলো কেড়ে নিয়েছে।’ ইউএন উইমেন রিপ্রেজেন্টেটিভ মেরিসে গুইমন একটি ব্লগ পোস্টে বলেছেন ‘গাজার নারীরা ক্ষুধার্ত, ক্লান্ত এবং অসুস্থ। তারা ক্রমাগত ভয় এবং ক্ষতি সত্তে¡ও পরিবারকে নিয়ে থাকছে। ১০ হাজারেরও বেশি নারী তাদের জীবন হারিয়েছে। ৬ হাজারেরও বেশি পরিবার তাদের মাকে হারিয়েছে। প্রায় ১০ লাখ নারী ও মেয়ে তাদের ঘরবাড়ি, প্রিয়জনকে হারিয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রতি ১০ জনের মধ্যে নয়জন বাস্তুচ্যুত এবং প্রায় ১০ লাখ নারী এবং মেয়েরা অর্থ বা জিনিসপত্র ছাড়াই কমপক্ষে পাঁচবার বাস্তুচ্যুত হয়েছে।

তারা কোথায় যাবে বা কোথায় থাকবে তা জানে না। গাজার জনাকীর্ণ তাঁবু ক্যাম্পগুলো নারীদের জন্য অবিরাম সংগ্রাম।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াশিংটন পোস্ট: ইরানে হামলায় ট্রাম্পকে প্ররোচনা দেন সৌদি যুবরাজ বিন সালমান গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি খামেনির হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ: করাচির মার্কিন কনস্যুলেটে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত ১২০+ স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী ‘গাইনি’ সমস্যায় জরুরি অস্ত্রোপচার এনসিপি নেত্রী মিতুর, বেড়েছে জটিলতা-সংক্রমণ গাইবান্ধায় নিজ বসতঘরে প্রাথমিক শিক্ষিকার হাত পা বাঁধা লাশ, মিলেছে ধর্ষণের আলামত আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? কিচেন ক্যাবিনেটের আঠারো মাসের অন্দরমহলে পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাইছেন না ইউনূসসহ মবের হোতারা খাম্বা তারেকের নেতৃত্বে আবারও সেই অন্ধকারযুগে ফিরছে বাংলাদেশ