কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন আরেক প্রোটিয়া ক্রিকেটার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪

কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন আরেক প্রোটিয়া ক্রিকেটার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ |
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন স্পিনার তাবরেজ শামসি। জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটার হলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণে অনেক বিধিনিষেধের মুখে পড়তে হয়, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে দেশটির তারকা পেসার আনরিখ নরকিয়াও কেন্দ্রীয় চুক্তি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যানের কথা জানিয়ে তাবরেজ শামসি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে বিরত রাখব, যাতে ঘরোয়া ক্রিকেটে এবং টি-টোয়েন্টি লিগে আমি বেশি করে খেলতে পারি। পরিবারের জন্য আমি যতটা বেশি সাহায্য করতে পারব, সেদিকেই নজর রাখব।’ তবে কেন্দ্রীয় চুক্তিতে না থাকার মানে এই নয় যে, দেশের হয়ে আর খেলতে চান না

শামসি। বিষয়টি পরিষ্কার করে এই প্রোটিয়া ক্রিকেটার যোগ করেন, ‘এই সিদ্ধান্তের সঙ্গে আমার দেশের হয়ে খেলার কোন সম্পর্ক নেই। আমাকে যখনই প্রয়োজন হবে, আমি দেশের জার্সিতে খেলব। আমার সবসময়ই স্বপ্ন দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ জেতা, আর কোনও ফ্র্যাঞ্চাইজি লিগ আমার কাছে সেটার থেকে গুরুত্বপূর্ণ নয়।’ জানা যায়, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে খেলতে বাধ্য করা হয়েছিল শামসিকে। ফলে পাকিস্তান সুপার লিগ থেকে মাঝপথেই সরে দাঁড়াতে হয় তাকে। এছাড়া চলতি বছরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মাঝপথেই তাকে দেশে ডেকে নেওয়া হয়। এসবের কারণেই শামসি কেন্দ্রীয় চুক্তিতে আগ্রহ হারিয়েছেন বলে ধারণা করছেন

সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা