ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৬ |
গাজীপুরের কোনাবাড়ী, কালিয়াকৈর ও আশুলিয়া অঞ্চলের বিপুলসংখ্যক শিল্পকারখানা একযোগে ছুটি ঘোষণার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরের পর থেকে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন কখনো দীর্ঘসময় স্থির, আবার কখনো ধীরগতিতে চলতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সরেজমিনে দেখা যায়, গাজীপুরের চান্দনা বাইপাস, কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে কালিয়াকৈরের নবীনগর সড়কের বাড়ইপাড়া, জিরানী এবং আশুলিয়ার বাইপেল এলাকাসহ প্রায় সব বাসস্টেশনেই যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভোগান্তি কমাতে সরকারি কার্যকর কোন উদ্যোগ দেখা যাচ্ছেনা। দুপুরের পর একসঙ্গে বিপুলসংখ্যক শ্রমিক ও সাধারণ মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ায় যাত্রীবাহী বাসের তীব্র সংকট

দেখা দেয়। অনেক যাত্রীকে অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকি নিয়েই গন্তব্যে যাওয়ার চেষ্টা করতে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস টার্মিনাল কেন্দ্রিক প্রায় ৩০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট বিরাজ করছে। গাজীপুর বাইপাস থেকে চন্দ্রা টার্মিনাল পর্যন্ত এবং চন্দ্রা-নবীনগর সড়কের আশুলিয়া বাইপেল থেকে চন্দ্রা পর্যন্ত এই দীর্ঘ যানজট বিস্তৃত হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গাজীপুরের প্রায় ৫ হাজার ছোট-বড় শিল্পকারখানার মধ্যে আজ প্রায় ৪০ শতাংশ কারখানা ছুটি ঘোষণা করে। ফলে হঠাৎ করেই বিপুলসংখ্যক শ্রমিক একযোগে সড়কে নেমে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। সংশ্লিষ্টরা জানান, ধাপে ধাপে ছুটি দেওয়ার অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার আরও ৮৩৩টি কারখানা ছুটি থাকবে। চন্দ্রা ফ্লাইওভারের নিচে অপেক্ষারত শ্রমিক

আব্দুল হাই জানান, দুপুরে কারখানা ছুটি হওয়ার পরপরই তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু দীর্ঘসময় অপেক্ষা করেও সিরাজগঞ্জগামী কোনো বাস পাননি। তিনি বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো বাস পাচ্ছি না। ভোগান্তি খুব বেশি। এ বিষয়ে কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, দুপুরের পর হঠাৎ করে রিজার্ভ বাস ও যাত্রীচাপ বেড়ে যাওয়ায় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, আগামীকাল আরও বেশি সংখ্যক কারখানা ছুটি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই যানজট নিরসনে আগাম সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন

তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার