ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৬

ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৬ |
ঈদযাত্রায় বাসে বাড়তি ভাড়ার অভিযোগ নাকচ করে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সবাই নির্ধারিত ভাড়া নিচ্ছে। বরং দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও ২০-৩০ টাকা কম নিচ্ছে, যা যাত্রীদের জন্য স্বস্তিদায়ক। বুধবার গাবতলী টার্মিনাল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী। তিনি আগের দিনগুলোর মতই দাবি করেছেন, গণপরিবহনে জ্বালানির সংকট নেই এবং যাত্রীদের অভিযোগও তুলনামূলকভাবে কম। যদিও চালক শ্রমিকদের ভাষ্য, ডিজেলের জন্য দীর্ঘ লাইন ধরতে হচ্ছে। এতে দেড় ঘণ্টা পর্যন্ত বাড়তি সময় লাগছে। আর যাত্রী ভাষ্য, নানা কৌশলে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। যেমন যাত্রী বগুড়া গেলেও ভাড়া দিতে হচ্ছে রংপুরের। বুধবার ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের প্রবেশমুখ চন্দ্রা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে দীর্ঘ

যানজট হয়। তবে মন্ত্রী রবিউল বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের যাত্রীদের ভোগান্তি বা অভিযোগ আমরা পাইনি। কোনো ধরনের যানজট নেই। যে দুই-তিনটি অভিযোগ আসছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানী থেকে সময়মত বাস ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা স্বস্তিতেই যাত্রা করছেন। যাত্রী গাবতলী থেকে মাগুরা গেলেও খুলনার ভাড়া আদায় করা হয়েছে- এ প্রসঙ্গে পরিবহনমন্ত্রী বলেন, এটি অন্যায় নয়। একটি বাসের ভাড়া নির্ধারণ করা হয় তার পূর্ণ রুটের ব্যয়ের ওপর ভিত্তি করে। তাই মাঝপথে নামলেও সেই হিসাবেই ভাড়া দিতে হয়। অধিকাংশ পরিবহন নির্ধারিত ভাড়াই নিচ্ছে, এমনকি কিছু ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়েও ২০–৩০ টাকা কম নেওয়ার নজির রয়েছে। সড়ক ও সেতুমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট তথ্য

পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মঙ্গলবার নবীনগর ও বাইপাইলে ১০০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম রোডেও কয়েকটি পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, ১৫ মার্চ রাত থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এমনকি স্বাভাবিক সময়ের তুলনায় যমুনা সেতু দিয়ে অতিরিক্ত প্রায় ৩২ হাজার যানবাহন চলাচল করেছে। যত্রতত্র বাস কাউন্টার স্থাপনের বিষয়ে পরিবহন মালিকদের সতর্ক করে তিনি বলেন, ঈদের পর নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে এসব কাউন্টার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হবে এবং কঠোর নজরদারি চালানো হবে। গাবতলীতে পরিদর্শনের পর সড়ক ও সেতুমন্ত্রী বিআরটিসির গাবতলী বাস ডিপো পরিদর্শন করেন। ‘বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিস

২০২৬’-এর উদ্বোধন করেন। পরে তিনি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও পরিদর্শন করেন। পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক ড. মোহাম্মদ জিয়াউল হক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়