‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৬

‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৬ |
২০২৪ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। মামলার জটিলতায় দেশের মাটিতেও আসা হয়নি এই অলরাউন্ডারের। একবার দেশে ফেরার চেষ্টা করে দুবাই পর্যন্ত এলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে হয় সাকিবকে। সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে সাকিবের দেশে ফেরা। এব্যাপারে সাবেক জাতীয় ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাকিব ইস্যুতে ইতিবাচক মনোভাব দেখালেও বিষয়টিকে আইনি কাঠামোর ভেতরেই দেখছেন। তিনি বলেন, ‘সাকিবের বিষয়টি রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। তার (নামে) যে মামলাগুলো রয়েছে, তিনি ব্যক্তিগতভাবে সেই মামলাগুলো মোকাবিলা করে যদি (নির্দোষ হয়ে) ফিরে আসেন, সেখানে আমরা নমনীয় থাকব।’ অন্যদিকে সাকিবের ফেরা নিয়ে কিছুটা

দ্রুত অগ্রগতির আভাস দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান নাজমুল আবেদিন ফাহিম। তিনি জানান, ‘সাকিবকে নিয়ে ইদানিং যেসব কার্যক্রম চলছে, তা বেশ দ্রুততার সঙ্গে হচ্ছে। আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু জানি; সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে, হয়তো আমরা সামনে কিছুদিনের মধ্যেই দেখব সাকিব দেশে ফিরে এসেছে।’ এপ্রিলের মাঝামাঝি নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজে সাকিবের অংশগ্রহণ নিশ্চিত কি না? এমন প্রশ্নে সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ বলতে পারেননি। তবে তিনি আশাবাদী। ফাহিম বলেন, ‘আসার ব্যাপারে আমি আশাবাদী যেকোনো সময় হয়তো চলে আসতে পারে। আমি ইতিবাচকভাবেই দেখব। আমি চাইব, সে আসুক। ব্যাপারটা যেন এমন হয়। সে দলে থাকলে দলে ভিন্ন এক মাত্রা যোগ

করবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)