চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৬

চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৬ |
চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্রেইল রানিং প্রতিযোগিতা আল্ট্রা-ট্রেইল শিয়ামেন (ইউটিএমবি)-এ এই প্রথমবারের মতো বাংলাদেশি দৌড়বিদ হিসেবে অংশ নিয়েছেন ইমামুর রহমান। কঠিন এই প্রতিযোগিতার ১০০ কিলোমিটার ক্যাটাগরিতে অংশ নিয়ে তিনি ২২:৫৫ ঘণ্টায় ফিনিশ লাইন স্পর্শ করেন। ১৪–১৫ মার্চ ২০২৬ তারিখে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরি ছিল—১০০ কিমি, ৫০ কিমি, ২০ কিমি ও ১০ কিমি। এর মধ্যে ১০০ কিমি ক্যাটাগরির মোট দূরত্ব ছিল প্রায় ৯৭ কিলোমিটার এবং মোট উচ্চতা (Elevation Gain) ছিল ৭,০০০ মিটারেরও বেশি, যা এটিকে অত্যন্ত কঠিন একটি ট্রেইল রেসে পরিণত করেছে। প্রতিযোগিতার সময় আবহাওয়াও ছিল বেশ চ্যালেঞ্জিং। দিনের বেলায় ছিল তীব্র গরম ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আর রাতের বেলায় তাপমাত্রা নেমে যায় অনেক

নিচে, ফলে দৌড়বিদদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। সব ক্যাটাগরি মিলিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন প্রায় ৪১০০ জন দৌড়বিদ। তাদের মাঝেই বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে ২২ ঘণ্টায় ফিনিশ লাইন অতিক্রম করে নতুন একটি মাইলফলক গড়েছেন ইমামুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার