উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৬

উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৬ |
বগুড়ার সান্তাহার জংশনের কাছে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্ধারকাজে সময় লাগবে বলে জানিয়েছেন সান্তাহার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাদিজা বেগম। এছাড়া এ দুর্ঘটনায় অন্তত ৩টি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে বলে জানা গেছে। এ দুর্ঘটনায় বুধবার মাঝরাতের দিকে ট্রেন চলাচল সীমিতভাবে স্বাভাবিক হওয়ার আশা করা হলেও বৃহস্পতিবার ট্রেন ছাড়তে বিলম্ব হতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বিশেষ করে ভোরের ট্রেনগুলো নির্ধারিত সময়ের দেরিতে ছাড়তে পারে। এর আগে, বুধবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস বগুড়ার সান্তাহার জংশনের কাছে ছাতিয়ান গ্রামে লাইনচ্যুত হয়। ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত এবং আটটি চাকা ভেঙে যায়। সান্তাহার রেল স্টেশনের স্টেশন মাস্টার খাদিজা বেগম

বলেন, 'দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে তাৎক্ষণিক বড় প্রভাব না পড়লেও বৃহস্পতিবার থেকে সময়সূচিতে বিঘ্ন ঘটতে পারে। কেননা উদ্ধার কাজে সময় লাগবে।' তিনি আরও বলেন, 'যেসব ট্রেন রাতে বা ভোরে ঢাকায় পৌঁছানোর কথা, সেগুলো দেরিতে পৌঁছুবে। একই কারণে ওইসব রুটে ট্রেন ছাড়তেও বিলম্ব হতে পারে। রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত ট্রেনটির চাকা ভেঙে যাওয়ায় উদ্ধার কাজে সময় লাগছে। পরিস্থিতি স্বাভাবিক করতে অন্তত একদিন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে দুর্ঘটনার পরপরই সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন রুটে একাধিক ট্রেন মাঝপথে আটকা পড়ে। খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস সান্তাহারে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস জয়পুরহাট স্টেশনে এবং

রাজশাহী থেকে আসা বরেন্দ্র এক্সপ্রেস সান্তাহার জংশনে অবস্থান করছে। ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেসও সান্তাহারে আটকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার সময় ট্রেনের ছাদে থাকা বেশ কয়েকজন যাত্রী নিচে পড়ে আহত হয়েছেন। স্থানীয়দের ভাষ্য, আহতের সংখ্যা শতাধিক। তাদের মধ্যে অন্তত ১৮ জনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আরও ৬৬ জনকে এ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম বলেন, 'কোনো ধরনের গাফিলতি বা তথ্যগত ঘাটতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে।

আমরা দ্রুত প্রতিবেদন জমা দেব।' ট্রেনের সর্বশেষ সময়সূচি জেনে যাত্রীদের স্টেশনে যাওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম