কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫
     ৫:০৫ পূর্বাহ্ণ

কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ | ৫:০৫ 88 ভিউ
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তদন্তের অংশ হিসেবে অন্তত ১,৫০০ জনকে আটক করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভারতীয় নিরাপত্তা বাহিনী হামলাকারীদের স্কেচ (কল্পচিত্র) প্রকাশ করেছে। তারা জানায়, হামলাকারীরা প্রায় ২০ মিনিট ধরে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে পর্যটকদের ওপর গুলি চালায়। হামলায় জড়িতরা ছিল কাশ্মীর রেজিস্ট্যান্স ফ্রন্টের (কেআরএফ) সদস্য। এই সংগঠনটি নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তৈয়বার একটি শাখা সংগঠন। এর আগে, মঙ্গলবার হামলার ঘটনাটি ঘটে দক্ষিণ কাশ্মীরের পেহেলগাম অঞ্চলের বাইসারান নামক একটি দুর্গম প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত উপত্যকায়। সেখানে পর্যটকদের ওপর গুলি চালানো হয়। ভারতীয় পুলিশ জানিয়েছে, এ হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত

হয়েছেন এবং ১০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর পুরো অঞ্চলে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। সম্ভাব্য জঙ্গি সংযোগ রয়েছে—সন্দেহে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার মানুষকে আটক করা হয়েছে। সর্বশেষ এই হামলা মূলত কাশ্মীরে নতুন করে সন্ত্রাসবাদ পরিস্থিতির ওপর আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। যেখানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদ ও সহিংসতা চলমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? কিচেন ক্যাবিনেটের আঠারো মাসের অন্দরমহলে পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাইছেন না ইউনূসসহ মবের হোতারা খাম্বা তারেকের নেতৃত্বে আবারও সেই অন্ধকারযুগে ফিরছে বাংলাদেশ জুলাইতে দাঙ্গাকারীদের চেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে পুলিশের! আড়াই একরের ইসলামি আদর্শ: জামাত আমিরের মুখের কথা মিন্টো রোডের গেটেই শেষ হলো সোলাইমানির বন্ধু আয়াতুল্লাহ খামেনির জীবন কেমন ছিল? ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত ইরানের সরকার ফেলে দিতে হামলার পথ বেছে নেন ট্রাম্প এক মিনিটে খামেনিসহ ৪০ শীর্ষ ইরানি কর্মকর্তার মৃত্যু ঘটে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরান পুলিশের গোয়েন্দাপ্রধান নিহত খামেনির মৃত্যুতে যে প্রতিক্রিয়া হামাসের ইরান আক্রমণ করে আইনি জটিলতায় ট্রাম্প, ভবিষ্যত কী সৌদি আরবের রিয়াদে আবার বিস্ফোরণ ইরানে রাষ্ট্র ক্ষমতার উচ্চাকাঙক্ষী কে এই রেজা পাহলভি?