কর্মকর্তা-কর্মচারিরা একই চেয়ারে ১০ থেকে ১৮ বছর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

জেএমবিএফ: “শাহ আলীর মাজার- বিচ্ছিন্ন ঘটনা নয়, সুপরিকল্পিত” ৫ আগস্টের পর শতাধিক মাজার আক্রান্ত

সংকট মোকাবেলায় বিপর্যস্ত সরকার: নির্বাচনী প্রতিশ্রুতি, অর্থনৈতিক চাপ ও বাস্তবতার টানাপোড়েনে প্রথম বাজেট

বিদেশিদের শর্ত পূরণে বিদ্যুতের দাম ২৯ শতাংশ বৃদ্ধি: দরিদ্র জনগোষ্ঠীর ঘাড়ে চাপছে বোঝা

সংকট মোকাবেলায় বিপর্যস্ত সরকার: নির্বাচনী প্রতিশ্রুতি, অর্থনৈতিক চাপ ও বাস্তবতার টানাপোড়েনে প্রথম বাজেট

বিপুল পরিমাণে নিম্নমানের কয়লা আমদানির সিন্ডিকেট: অভিজ্ঞতা ছাড়াই সিপিজিসিবিএল-এ শিবির নেতার নিয়োগ

বোয়িং থেকে তো অনেক কেনা হচ্ছে, আমাদের থেকেও ১০টি কেনা হোক- বিমানকে এয়ারবাসের অনুরোধ

দুদকের মামলা নিষ্পত্তির বিনিময়ে ওয়াদা পত্রিকায় বিনিয়োগ, চক্রের মূল হোতা প্রেস উইংয়ের তিন কর্মকর্তা

কর্মকর্তা-কর্মচারিরা একই চেয়ারে ১০ থেকে ১৮ বছর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ |
চাঁদপুর জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে পরিবর্তন, প্রধান নির্বাহী কর্মকর্তার বদলী হলেও কিছু কর্মকর্তা ও কর্মচারী দীর্ঘ বছর বহাল তবিয়তে। নিজ জেলায় চাকরি করছেন ১০ থেকে ১৮ বছর পর্যন্ত। দীর্ঘ বছর একই জেলায় চাকরি করার কারণে এসব কর্মকর্তা ও কর্মচারিদের বিরুদ্ধে নানা সময় অনিয়মের অভিযোগ উঠেছে। কিন্তু তারা নানাভাবে কৌশল অবলম্বন করে নিজ জেলায় চাকরি করছেন। তদ্বির করার কারণে তাদের বদলি করে কোন কাজ হচ্ছে না। জেলা পরিষদ মূলত সামাজিক কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র অবকাঠামো নির্মাণ, ক্ষমতায়ন এবং উন্নয়নের মাধ্যমে জেলার জনগনের জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করছে। আর এই কাজগুলোর সাধারণত প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর অঞ্চলের লোকদের সাথে সম্পর্কিত। কিন্তু কর্মকর্তা

কর্মচারিরা দীর্ঘ বছর একই স্থানে চাকরি করার কারণে উন্নয়ন কাজের সঠিক বাস্তবায়ন বাঁধাগ্রস্ত হচ্ছে। সঠিকভাবে তত্ত্বাবধান হচ্ছেনা জেলা পরিষদের উন্নয়নমূলক ও রুটিন কাজ। এসব কর্মচারিরা দীর্ঘ বছর একই চেয়ারে থাকার কারণে জেলা পরিষদের কাজের সাথে সংশ্লিষ্টদের সাথে সখ্যতা গড়ে তুলেছেন। এছাড়া রাজনৈতিক দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নানাভাবে জড়িয়ে পড়েছেন। এতে কেউ কেউ আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। আবার কেউ না পাওয়ার হতাশা ব্যক্ত করেছেন। এসব তথ্য জেলা পরিষদের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, ৫ আগস্টের পর কর্মস্থলে না থাকায় দায়িত্ব থেকে বাদ পড়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান। তার পরিবর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে প্রশাসকের দায়িত্বে আছেন জেলা প্রশাসক। প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদে

যোগদান করেছেন এক বছরের অধিক সময়। কিন্তু বাকী কর্মকর্তা কর্মচারী একজন একই কর্মস্থলে আছেন ১০ থেকে ১৮ বছর। জেলা পরিষদের ওয়েব সাইট ও প্রাপ্ত তথ্যে জানা গেছে, সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো: ইকবাল হোসেন এই পদে যোগদান করেছেন ২০১৫ সালের ৯ জুলাই। তার বদলির আদেশ হলেও তদ্বির করে একই স্থানে আছেন। এরপর সাঁটলিপিকার শেখ মিহউদ্দিন আহমেদ তিনি ২০০৬ সালের ১০ জুন থেকে এখানে আছেন। যদিও উনার পদবি জেলা পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা হিসেবে প্রচার হয়। হিসাবরক্ষক মো: ইকবাল হোসেন ২০০৮ সালের ১১ নভেম্বর থেকে একই চেয়ারে। প্রধান সহকারী মো: মজিবুর রহমান ২০০৬ সালের ১০ মে যোগদান করেছেন এবং সার্ভেয়ার মো: নাছির উদ্দিন

আছেন ২০১২ সালের ১৮ মার্চ থেকে। জেলা পরিষদের ওয়েব সাইটে দেয়া তথ্য বলছে, জনবল সংখ্যা ২৯জন। তবে, এদের মধ্যে যারাই কর্মরত তারা কোনভাবেই বদলি হতে চান না। পরিষদের কর্মচারিরা একই চেয়ারে ১০ থেকে ১৮ বছর চাকরি করছেন। বদলি হলে তদ্বির। অভিযোগ উঠলে নানা ভাবে ধামাচাপা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জেএমবিএফ: “শাহ আলীর মাজার- বিচ্ছিন্ন ঘটনা নয়, সুপরিকল্পিত” ৫ আগস্টের পর শতাধিক মাজার আক্রান্ত সংকট মোকাবেলায় বিপর্যস্ত সরকার: নির্বাচনী প্রতিশ্রুতি, অর্থনৈতিক চাপ ও বাস্তবতার টানাপোড়েনে প্রথম বাজেট বিদেশিদের শর্ত পূরণে বিদ্যুতের দাম ২৯ শতাংশ বৃদ্ধি: দরিদ্র জনগোষ্ঠীর ঘাড়ে চাপছে বোঝা চিঠি দিয়ে বারবার সতর্ক করে ইউনিসেফ, পাত্তা দেয়নি ‘ইউনূরজাহান’ গং, এবার ক্ষোভ ঝাড়লেন সংস্থার প্রতিনিধি হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো ৬ শিশুর মৃত্যু সংকট মোকাবেলায় বিপর্যস্ত সরকার: নির্বাচনী প্রতিশ্রুতি, অর্থনৈতিক চাপ ও বাস্তবতার টানাপোড়েনে প্রথম বাজেট বিপুল পরিমাণে নিম্নমানের কয়লা আমদানির সিন্ডিকেট: অভিজ্ঞতা ছাড়াই সিপিজিসিবিএল-এ শিবির নেতার নিয়োগ বোয়িং থেকে তো অনেক কেনা হচ্ছে, আমাদের থেকেও ১০টি কেনা হোক- বিমানকে এয়ারবাসের অনুরোধ দুদকের মামলা নিষ্পত্তির বিনিময়ে ওয়াদা পত্রিকায় বিনিয়োগ, চক্রের মূল হোতা প্রেস উইংয়ের তিন কর্মকর্তা প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক ও গোপনে ভিডিও ধারণ, মাওলানা মিরাজ গ্রেপ্তার রুকিয়া সেন্টারের আড়ালে ‘নারী শিকার’: মুফতি সাইফীর বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার ওষুধ ও পর্যটনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী নিউজিল্যান্ড তনুর পোশাকে মিলল আরেকজনের রক্ত ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন আমিরাতে হামলার পর বাড়ল তেলের দাম পাসপোর্ট অফিসে ঘুসের ‘চ্যানেল মাস্টার’, মাসে কোটি টাকার ভাগবাঁটোয়ারা দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের বাজার ১১৯ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেফতার