একুশে ফেব্রুয়ারি-সরস্বতী পূজার ছুটি বাতিল, সরকারের সিদ্ধান্তে তীব্র বিতর্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫

একুশে ফেব্রুয়ারি-সরস্বতী পূজার ছুটি বাতিল, সরকারের সিদ্ধান্তে তীব্র বিতর্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ |
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস একুশে ফেব্রুয়ারির রাষ্ট্রীয় ছুটি বাতিল করে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে মে দিবস ও সরস্বতী পূজার ছুটিও বাদ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্তের মাধ্যমে বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে নেক্কারজনক নজির স্থাপন করেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে রাষ্ট্রীয় ছুটি বাতিলকে তারা জাতীয় চেতনার অবমাননা হিসেবে দেখছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত তালিকায় বলা হয়েছে, ২০২৬ সালে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে মোট ছুটি থাকবে ৬৪ দিন। যা ২০২৫ শিক্ষাবর্ষের তুলনায়

১২ দিন কম। জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবের একাধিক ছুটি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শনের জন্য বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না। সংবর্ধনা বা পরিদর্শনের নামে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা যাবে না। সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোও নিষিদ্ধ করা হয়েছে। ছুটির তালিকা অনুযায়ী, একুশে ফেব্রুয়ারি, মে দিবস, শবে মিরাজ, সরস্বতী পূজা, বুদ্ধ পূর্ণিমা, আশুরা, জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও মহালয়ার দিনেও বিদ্যালয় খোলা থাকবে। এতে জাতীয় চেতনা ও ধর্মীয় আবেগে আঘাত এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী এ সিদ্ধান্তকে ‘তুঘলকি কাণ্ড’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন,

অন্তর্বর্তী সরকারের জনগণের ম্যান্ডেট নেই। তাদের কাজ কেবল একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। ইতিহাস ও ঐতিহ্য ওলট-পালট করার অধিকার তাদের নেই। রমজান ও ঈদুল ফিতরের ছুটিও কমানো হয়েছে নতুন তালিকায়। ২০২৬ সালে রমজানের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। সম্ভাব্য রোজা শুরুর আগের সময়েও শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশ নিতে হবে। ফলে রমজান মাসের বেশির ভাগ সময় স্কুল খোলা থাকবে। ২০২৫ সালে যেখানে রমজান, স্বাধীনতা দিবস ও ঈদ মিলিয়ে ২৮ দিন ছুটি ছিল, সেখানে ২০২৬ সালে তা কমিয়ে ১৯ দিন করা হয়েছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিও কমানো হয়েছে তিন দিন। শীতকালীন ছুটি থেকেও এক দিন বাদ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব! তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে