একটি ছাড়া সবই ১৪০ কিমি গতির বল করেছেন নাহিদ রানা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৬

একটি ছাড়া সবই ১৪০ কিমি গতির বল করেছেন নাহিদ রানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৬ |
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ৩২ রানে ৫ উইকেট শিকার করে বাংলাদেশকে ছয় উইকেটের বড় জয়ে নেতৃত্ব দেন পেসার নাহিদ রানা। আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, পুরো স্পেলে তিনি ধারাবাহিকভাবে ১৪০ কিলোমিটার গতিতে বল করেন। শুধুমাত্র একবার নিক কেলিকে দেওয়া একটি ধীরগতির ডেলিভারি ছিল ১১২ কিমি প্রতি ঘণ্টা। বাংলাদেশের আবহাওয়া বর্তমানে তীব্র গরম হলেও গতির ঝড় অব্যাহত রাখেন নাহিদ। ৩৪ থেকে ৩৬ ডিগ্রি তাপমাত্রায় নিজের গতির রহস্য জানিয়েছেন নাহিদ; সেটি হচ্ছে উন্নত ফিটনেস। ম্যাচ শেষে নাহিদ বলেন, ‘প্রথমেই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ফিট রেখেছেন। ফিটনেস নিয়ে আমি অনুশীলনের বাইরে ও অনুশীলনের সময় কাজ করি। ট্রেইনারদের সঙ্গে আলোচনা করি কীভাবে আরও

উন্নতি করা যায়, যেন ম্যাচে বল করতে গিয়ে ক্লান্ত না হই। অফ টাইমে জিম, দৌড় ও নিজেকে ঠিক রাখার চেষ্টা করি।’ দলের জন্য অবদান রাখাকেই নিজের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি এমনভাবে পারফর্ম করতে যাতে দলের উপকার হয়। একটি স্পেল বা একটি ওভার; যেকোনো কিছুই ম্যাচে প্রভাব ফেলতে পারে। উইকেটের চেয়ে দলের জয়ে অবদান রাখতে পারাটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’ নিজের উন্নত ইয়র্কার নিয়ে কথা বলতে গিয়ে রানা বলেন, ‘সময় সঙ্গে সঙ্গে আমি স্কিল উন্নত করার চেষ্টা করছি। কোচদের সঙ্গে কাজ করছি এবং অনুশীলনে ইয়র্কার নিখুঁতভাবে করতে পারলে ম্যাচেও প্রয়োগ করি।’ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে চলমান আলোচনা

প্রসঙ্গে তিনি বলেন, ‘ইনজুরি আগে থেকে জানিয়ে আসে না। তবে বিসিবির ফিজিও ও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট টিম আমাদের ম্যাচ সংখ্যা ও ফিটনেস নিয়মিত পর্যবেক্ষণ করে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট