আফগানদের কাছে সিরিজ হারলেন শান্ত-মিরাজরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪

আফগানদের কাছে সিরিজ হারলেন শান্ত-মিরাজরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ |
১২ বলে লাগত মাত্র ৫ রান। শরিফুল ইসলামকে লম্বা এক ছক্কা হাঁকিয়ে ১১ বল রেখেই জয় নিশ্চিত করেন আজমতউল্লাহ ওমরজাই। ম্যাচের মাঝে কিছুক্ষণের জন্য পেন্ডুলামের মতো দুলতেছিল ম্যাচ। কিন্তু শেষ দিকে এসে সমীকরণ সহজ করে নেয় আফগানিস্তান। ফিফটি পেরিয়ে একপাশ আগলে রাখেন আজমতউল্লাহ ওমরজাই। অন্যপাশে তাকে সঙ্গ দেন মোহাম্মদ নবি। এতে সিরিজ জয় নিশ্চিতে আর কোনো বাধায় পড়তে হয়নি আফগানদের। সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ হারলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। বাংলাদেশকে হারিয়ে এ নিয়ে টানা তিনটি ওয়ানডে সিরিজে জয়ের ধারাবাহিকতা ধরে রাখল তারা। সংযুক্ত আরব আমিরাতের শারজা বাংলাদেশের দেওয়া ২৪৫ রানের চ্যালেঞ্জ ৫

উইকেট বাকি রেখেই পেরিয়ে গেছে আফগানরা। একাই ১০১ রান করেন কিপার ব্যাটার গুরবাজ। সিরিজ নির্ধারণীর দিনে ম্যাচসেরা হন ৭০ রানে অপরাজিত আজমতউল্লাহ। লক্ষ্যটা খুব বড় না হলেও ছিল চ্যালেঞ্জিং। তবে দ্বিতীয় ম্যাচের ভুলগুলোই যেন শুধরে এসেছিলেন আফগানরা। উদ্বোধনী জুটিতে তারা পায় ৪১ রানের দারুণ পুঁজি। দলীয় রান ১০০ ছোয়ার আগেই আরও দুই ব্যাটার হারালেও একপাশ ঠিকই আগলে ছিলেন গুরবাজ। একের পর এক বাউন্ডারিতে রানের চাকা এগিয়ে নিয়ে যান ডানহাতি এই ব্যাটার। পাঁচে নেমে তাকে সঙ্গ দেন আজমতউল্লাহ। দুজনের ১০০ রানের জুটিতে ম্যাচ মোটামুটি নিয়ন্ত্রণে নেয় আফগানরা। গুরবাজ সেঞ্চুরি করে থামলেও বিধ্বংসী ছিলেন আজমতউল্লাহ। ৭৭ বলে ৭০ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ বের

করে আনেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার