আধিপত্য বিস্তার নিয়ে যুবককে কুপিয়ে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫

আধিপত্য বিস্তার নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫ |
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরফান নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। মঙ্গলবার মধ্য রাতে (৯ সেপ্টেম্বর) উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিরপাড়া এলাকায় মণ্ডল গ্রুপ ও সরদার গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত আরফান একই গ্রামের হামিদ সর্দারের ছেলে। আহতরা হলেন- সাইদুল বিশ্বাসের ছেলে সাদিক বিশ্বাস, মৃত পালু মণ্ডলের ছেলে জাকির (২৫), মৃত নওয়াব আলীর ছেলে রিন্টু (৪০), আজিম সরদারের ছেলে মিজু সর্দার (৪৩), মৃত বিচার মণ্ডলের ছেলে বাইজিদ (৪৫)। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাইজিদ। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে বাগোয়ান কান্দিপাড়া

এলাকায় মুক্তার হোসেন নামে এক পাগলকে মারধর করাকে কেন্দ্র করে মণ্ডল গ্রুপ ও সরদার গ্রুপের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় সরদার গ্রুপের হামিদ সর্দারের ছেলে আরফান সরদার (৩৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, বর্তমানে ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস