আওয়ামী লীগবিহীন নির্বাচন, একটি আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৫

আওয়ামী লীগবিহীন নির্বাচন, একটি আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ |
বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করে যারা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজনের স্বপ্ন দেখছেন, তারা হয় ইতিহাস ভুলে গেছেন, নয়তো ইচ্ছাকৃতভাবে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছেন। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয় এটি বাংলাদেশের স্বাধীনতা, রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নের সঙ্গে অবিচ্ছিন্নভাবে জড়িত একটি শক্তি। সেই শক্তিকে বাদ দিয়ে নির্বাচন মানে দেশের একটি বড় জনগোষ্ঠীর ভোটাধিকার কার্যত কেড়ে নেওয়া। জনগণ চুপ করে থাকবে—এই ধারণা মারাত্মক ভুল যারা মনে করছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলেও মানুষ নির্বিকার থাকবে, তারা ভয়ংকর ভুল করছেন। বাস্তবতা হলো—এমন নির্বাচন হলে দেশের অধিকাংশ ভোটকেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছানোই বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। জনতার স্বতঃস্ফূর্ত প্রতিরোধ, কেন্দ্র অবরোধ এবং ভোট

বর্জনের দৃশ্য অস্বাভাবিক হবে না। কারণ জনগণ জানে, উন্নয়ন ও স্থিতিশীলতার রাজনীতিকে বাইরে রেখে নির্বাচন মানে একটি প্রহসন। সরকারের ভুল সিদ্ধান্তে দেওয়ালে পিঠ ঠেকে গেছে ইনুদের মতো রাজনৈতিক সিদ্ধান্তদাতাদের ভুল হিসাব ও আত্মতুষ্ট নীতির খেসারত আজ দিচ্ছে সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের চাপ, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও রাজনৈতিক অস্থিরতা মানুষের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। এই ক্ষোভ যদি নির্বাচনের দিন বিস্ফোরিত হয়, তার দায় কেউ এড়াতে পারবে না। নিরাপত্তা নয়, সংকটই হবে মূল বাস্তবতা প্রশাসনিক ভাষণে যতই “নিরাপত্তা নিশ্চিত” করার কথা বলা হোক না কেন, বাস্তবতা হলো—অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া কোনো নিরাপত্তা পরিকল্পনাই কার্যকর হয় না। প্রার্থী, নির্বাচনী কর্মী এমনকি সাধারণ ভোটারদের ওপর হামলার ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। এটি

শুধু আইন-শৃঙ্খলার সমস্যা নয়; এটি রাষ্ট্রের গণতান্ত্রিক বৈধতার প্রশ্ন। উন্নয়নের রাজনীতিকে বাদ দিয়ে ভোট—গ্রহণযোগ্য নয়। যে দলটি সেতু, বিদ্যুৎ, শিক্ষা, ডিজিটাল অগ্রগতি এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান শক্ত করেছে, সেই দলকে বাদ দিয়ে নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে—এমন চিন্তা রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে চরম অজ্ঞতার পরিচয় দেয়। ভোটের নামে এমন আয়োজন জনগণের চোখে বৈধতা পাবে না। এখনো সময় আছে, দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে এখনো যদি রাজনৈতিক বোধোদয় ঘটে, তবে সংলাপ ও সমঝোতার পথ খোলা আছে। সব প্রধান রাজনৈতিক দলকে নিয়ে একটি সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচনই পারে দেশকে অস্থিরতা থেকে বাঁচাতে। অন্যথায় ইতিহাস সাক্ষী থাকবে—এই একগুঁয়ে সিদ্ধান্তই জাতিকে নতুন সংকটের মুখে ঠেলে

দিয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!