ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি
সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা
মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্ত চিন্ময়
ফারাক্কার ১০৯ গেটই খোলা, বন্যার আভাস
‘তদন্ত চাইলেও মেলেনি সাড়া’— ডব্লিউএইচও’র প্রতি ক্ষোভ ও অনাস্থা জানিয়ে পুতুলের চিঠি
ডব্লিউএইচও’র উপর অনাস্থা’র অভিযোগ তুলে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
বান্দরবানে চায়ের দোকান থেকে প্রধান শিক্ষক অপহরণ করে অস্ত্রের মুখে নদীপথে নিয়ে গেল দুর্বৃত্তরা
অন্তর্বর্তী সরকারের প্রথম মাসে মূল্যস্ফীতি কমলো ১.১৭ শতাংশ
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর কমেছে মূল্যস্ফীতি। সাধারণ সূচকে আগস্ট মাসে মূল্যস্ফীতি কমে ১০ দশমিক ৪৯ শতাংশ হয়েছে যা গত মাসে ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ।
দেশে গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছিল জুলাই মাসে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে মূল্যস্ফীতিও লাফ দিয়ে কমে গেছে। এতদিন ধরে মূল্যস্ফীতির হিসাব নিয়ে প্রশ্ন তুলে আসছিলেন অর্থনীতিবিদরা।
বিবিএসের হিসাবে, গত জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৬৬ শতাংশে। জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতি জুলাই মাসে বেড়ে ১৪ শতাংশ ছাড়ায়। যা গত ১৩ বছরের মধ্যে ছিল সর্বোচ্চ। তবে
আগস্ট মাসে তা কমে ১১ দশমিক ৩৬ শতাংশ হয়। খাদ্য বহির্ভূত খাতে আগস্ট মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৬৪ শতাংশ হয় গত মাসে।
আগস্ট মাসে তা কমে ১১ দশমিক ৩৬ শতাংশ হয়। খাদ্য বহির্ভূত খাতে আগস্ট মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৬৪ শতাংশ হয় গত মাসে।



