৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন – ইউ এস বাংলা নিউজ




আফফান উর রহমান হাবীব, নিউইয়র্ক
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৬

৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন

আফফান উর রহমান হাবীব, নিউইয়র্ক
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৬ |
৫ই আগস্ট ২০২৪-এর মধ্যাহ্নে বাংলাদেশের রাজনীতি যে চরম সংকটের মুখোমুখি দাঁড়িয়েছিল, আপাতদৃষ্টিতে সেখানে পথ ছিল মাত্র দুটি। প্রথমটি ছিল—ক্ষমতার কেন্দ্রে অটল থেকে প্রতিপক্ষ ও বিভ্রান্ত মবের মুখোমুখি হওয়া, যার অনিবার্য পরিণতি হতো এক ভয়াবহ রক্তপাত ও গৃহযুদ্ধ। দ্বিতীয়টি ছিল—চরম আত্মসমর্পণ। ক্ষমতার সমীকরণ এবং জেদের বশে প্রথম পথটি বেছে নিলে পক্ষ-বিপক্ষের হাজারো মানুষের প্রাণ যেত, যাদের প্রত্যেকেই দিনশেষে এই দেশেরই সন্তান। এক চরম ‘শ্যাম রাখি না কূল রাখি’ সংকটে পড়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেই অবরুদ্ধ মুহূর্তেও যে একটি তৃতীয় পথ খোলা ছিল, তা হয়তো তৎকালীন রাজনৈতিক বিশ্লেষকদের ভাবনারও বাইরে ছিল। শেখ হাসিনা সেই তৃতীয় পথটিই বেছে নিলেন—তিনি যুদ্ধও করলেন না, আবার

আদর্শিক আত্মসমর্পণও করলেন না। তিনি বেছে নিলেন ‘কৌশলগত পিছুহটা’ (Strategic Retreat)। নিজের অবস্থান পরিবর্তনের মধ্য দিয়ে তিনি সময় দিলেন রাষ্ট্রকে, সময় দিলেন এই জাতিকে—যাতে আবেগের জোয়ার কেটে যাওয়ার পর মানুষ নিজেই নিজের ভুলের গভীরতা উপলব্ধি করতে পারে। তাঁর এই সরে যাওয়াকে প্রতিপক্ষরা ‘পলায়ন’ বলে উপহাস করতে পছন্দ করে। কিন্তু এই উপহাসের আড়ালে লুকিয়ে আছে তাদের এক গভীর ক্ষোভ ও হতাশা। তারা ভালো করেই জানতো, শেখ হাসিনা গণভবনে অবস্থান করলে পেশাদার রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত লড়তো। অন্যদিকে, আড়ালে থাকা উগ্র ও স্বার্থান্বেষী মহলটিও রক্তগঙ্গা বইয়ে দিতে দ্বিধা করতো না। বিনা রক্তপাতে, অত্যন্ত চতুরতার সাথে শেখ হাসিনা নিজেকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ায় সেই

উগ্রপন্থীদের বড় ধরনের প্রাণহানি ঘটানোর ছক ভেস্তে যায়। আর সেই ক্ষোভ ও রক্তপিপাসা তারা পরবর্তীতে দেখালো পুরো দেশের ওপর। সরকারের বিদায়ের পরপরই দেশজুড়ে যে শূন্যতা তৈরি হলো, তার সুযোগ নিয়ে একদল উগ্রপন্থী ও স্বার্থান্বেষী মহল মেতে উঠলো ধ্বংসযজ্ঞে। থানা পুড়িয়ে, ভাঙচুর চালিয়ে, বাড়িঘরে আগুন দিয়ে এবং নির্বিচারে মানুষ কুপিয়ে ও পুড়িয়ে তারা এক উৎসবের আবহ তৈরি করতে চাইল। কিন্তু এই চরম বিশৃঙ্খলা ও সহিংসতার মধ্য দিয়েই মূলত তাদের হিংস্র মুখোশটি জাতির সামনে উন্মোচিত হয়ে গেছে। সাধারণ মানুষ আজ বুঝতে পারছে, একটি মহৎ আবেগকে পুঁজি করে কেমন এক অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দেওয়া হয়েছে এই দেশকে। ইতিহাস আবেগ দিয়ে নয়, বরং নির্মম সত্য ও

ফলাফলের ওপর ভিত্তি করে রচিত হয়। আজ যে পরিস্থিতিকে পরাজয় বলে উদযাপন করা হচ্ছে, সময় হয়তো তাকেই দেশের বৃহত্তর স্বার্থে নেওয়া একটি অন্যতম দূরদর্শী সিদ্ধান্ত হিসেবে স্বীকৃতি দেবে। শেখ হাসিনা তাঁর পুরো জীবন এই জাতির সুরক্ষায় উৎসর্গ করেছেন। ৫ আগস্টের সেই কঠিন মুহূর্তে নিজের রাজনৈতিক ক্ষমতার চেয়ে দেশের মানুষের জীবনের মূল্যকে প্রাধান্য দিয়ে তিনি আরও একবার প্রমাণ করেছেন—তিনি এই দেশের মানুষের এক অলিখিত রক্ষাকবচ। সাময়িক এই মেঘ কেটে যাবে, খুব দ্রুতই এই গভীর ষড়যন্ত্রের কুয়াশা ভেদ করে সত্যের বিজয় ঘটবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার