৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৬

৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৬ |
নাটোরে নির্মাণাধীন নিজ বাড়ির সেপটিক ট্যাংকের শাটারিং খোলার সময় পড়ে গিয়ে জুলাইয়ে নিহত ইয়াসিন আলীর পিতা ফজের আলীর মৃত্যু হয়েছে। ৩০শে আগস্ট, রোববার বিকেলে নাটোর পৌরসভার মল্লিকহাটি মহল্লায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফজের আলীর ছেলে ইয়াসিন আলী ২০২৪ সালের ৫ই আগস্ট সন্ধ্যায় নাটোর সদর আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের কান্দিভিটার বাড়িতে লুটপাটের পর আগুন দিতে গিয়ে নিহত হন। পরে তার নাম উঠে জুলাইর “শহীদ” তালিকায়। তালিকায় ছেলের নাম ওঠার পর ইউনূস সরকারের সময় বড় অঙ্কের আর্থিক সহায়তা ও মাসিক ভাতা তুলছিল ফজের আলীর পরিবার। সেই অর্থে জমিজমা ক্রয়সহ বিভিন্ন সুবিধা ভোগ করছিল পরিবারটি। নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার

সাহা জানান, দুপুরে ফজের আলী নিজের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের কাঠের শাটারিং খুলছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি ট্যাংকের মধ্যে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করেন। ফজের আলীকে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের বিষাক্ত গ্যাসে তার মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য