৩৬১ ফ্লাইট বাতিল হলো হযরত শাহজালাল বিমানবন্দরে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬

৩৬১ ফ্লাইট বাতিল হলো হযরত শাহজালাল বিমানবন্দরে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬ |
মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮শে ফেব্রুয়ারি থেকে ১০ই মার্চ রাত ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৬১টি ফ্লাইট বাতিল হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২৮শে ফেব্রুয়ারি ২৩টি, ১লা মার্চ ৪০টি, ২রা মার্চ ৪৬টি, ৩রা মার্চ ৩৯টি, ৪ঠা মার্চ ২৮টি, ৫ই মার্চ ৩৬টি, ৬ই মার্চ ৩৪টি, ৭ই মার্চ ২৮টি, ৮ই মার্চ ২৮টি এবং ৯ই মার্চ ৩৩টি ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া ১০ই মার্চ রাত ১২টার পর আরও ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে

কুয়েত এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়ার চারটি, গালফ এয়ারের চারটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটসের চারটি, জাজিরা এয়ারওয়েজের চারটি এবং ফ্লাইদুবাইয়ের চারটি ফ্লাইট। অন্যদিকে একই সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে কিছু ফ্লাইট পরিচালিতও হয়েছে এবং কিছু ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮শে ফেব্রুয়ারি থেকে ৯ই মার্চ পর্যন্ত বিভিন্ন দিনে ওমানের মাস্কাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে মোট ২৮৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে ২৮শে ফেব্রুয়ারি ৬টি, ১লা মার্চ ২০টি, ২রা মার্চ ১৮টি, ৩রা মার্চ ২২টি, ৪ঠা মার্চ ৩৫টি, ৫ই মার্চ ৩৮টি, ৬ই মার্চ ৩৪টি, ৭ই মার্চ ৩৯টি, ৮ই মার্চ ৩১টি এবং ৯ই মার্চ ৪০টি ফ্লাইট ছিল। এ ছাড়া ১০ই মার্চ মধ্যপ্রাচ্যের

বিভিন্ন গন্তব্যে আরও ৪৭টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মাস্কাটগামী ১০টি, সৌদি আরবগামী ২০টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ১৭টি ফ্লাইট রয়েছে। ইউএইর দুবাই, আবুধাবি ও শারজাহ গন্তব্যে এসব ফ্লাইট পরিচালিত হওয়ার কথা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যগামী মোট ৩৩০টি ফ্লাইট পরিচালিত হয়েছে বা পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প