২৬ বছর আগের ইলন মাস্কের ‘প্রলাপ’এখন বাস্তব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪
     ১০:২০ অপরাহ্ণ

২৬ বছর আগের ইলন মাস্কের ‘প্রলাপ’এখন বাস্তব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ | ১০:২০ 193 ভিউ
প্রযুক্তি জগতের অগ্রদূত ইলন মাস্ক তাঁর সাহসী ভবিষ্যদ্বাণী ও ভিশনারি চিন্তাধারার জন্য বরাবরই আলোচনায় থাকেন। টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের প্রতিষ্ঠাতা ১৯৯৮ সালে ইন্টারনেটের ভবিষ্যৎ নিয়ে একটি সাক্ষাৎকারে এমন কিছু ধারণা প্রকাশ করেছিলেন, যা তখনকার সময়ে অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হয়েছিল। কেউ কেউ সেগুলোকে প্রলাপ বলেও উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু আজ, ২০২৪ সালে এসে দেখা যাচ্ছে, তাঁর সেই ভবিষ্যদ্বাণী প্রায় সম্পূর্ণ সত্য প্রমাণিত হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ১০ ডিসেম্বর নিজেই ভিডিওটি শেয়ার করে তিনি বলেন, যখন এই স্পষ্ট ভবিষ্যদ্বাণীটি করেছিলাম তখন সবাই আমাকে পাগল বলেছে। বর্তমানে সেটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ১৯৯৮ সালে সিবিএস সানডে

মর্নিং অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ইলন মাস্ককে ইন্টারনেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, “ইন্টারনেট হলো একটি বিপ্লবী মাধ্যম, যা একসময় সব প্রচলিত মাধ্যমকে একীভূত করে ফেলবে। এটি হলো মাধ্যমগুলোর চূড়ান্ত রূপ। মুদ্রিত সংবাদপত্র, টেলিভিশন সম্প্রচার এবং রেডিও—সবকিছুই একদিন ইন্টারনেটে মিশে যাবে। এটি প্রথম বুদ্ধিমত্তাসম্পন্ন এবং দ্বিমুখী যোগাযোগমাধ্যম, যেখানে ব্যবহারকারীরা নিজের পছন্দমতো কনটেন্ট নির্বাচন করতে পারবেন—যখন ও যেভাবে তাঁরা চান।” তখনকার সময় এই ভবিষ্যদ্বাণীকে অনেকে অবাস্তব বলে উড়িয়ে দিলেও বর্তমানে ইন্টারনেটের বিস্তৃতি, স্ট্রিমিং সেবা, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্ভব ইলন মাস্কের কথাকে পুরোপুরি সত্য প্রমাণ করেছে। তাঁর এই দৃষ্টিভঙ্গি শুধু প্রযুক্তির ভবিষ্যৎ নয়, মানুষের জীবনধারার পরিবর্তনকেও চিত্রিত করেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা