হাহাকার : কলকাতায় ইলিশের কেজি ৫ হাজার টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

হাহাকার : কলকাতায় ইলিশের কেজি ৫ হাজার টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
হাহাকার চলছে। চলতি বছর দূর্গা পুজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি না করায় কলকাতা ও দিল্লিতে ইলিশের দামে আগুন লেগেছে। কলকাতার বাজারে কেজিপ্রতি সাড়ে ৩ হাজার রুপিতে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার টাকা। দিল্লিতে দাম কিছুটা কম, সেখানকার বাজারে বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যা ৪ হাজার টাকার বেশি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। কলকাতার বিখ্যাত গড়িয়াহাট বাজারের একজন পাইকারি মাছ বিক্রেতা বলেন, গোপন চ্যানেলে অবৈধভাবে মাছ ভারতে আসছে। এখন চাহিদার কারণে দাম একটু বেশিই হয়েছে। উৎসব শেষ হলে এক মাস পরে দাম কমবে বলেও জানান তিনি। আগে কলকাতা

ও দিল্লিতে প্রতি কেজি ইলিশ বিক্রি হতো ১২০০ থেকে ১৫০০ রুপিতে। তবে বাংলাদেশ থেকে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির পর সেখানে দাম এখন আকাশচুম্বী। আমিতা মুখার্জি নামে কলকাতার এক বাসিন্দা বলেন, সাড়ে ৩ হাজার রুপি নিয়ে ইলিশ কিনেছেন। কারণ এই সময়টাতে বাড়ির সবাই ইলিশ খেতে চায়। কিন্তু দাম বেশি হওয়ায় তারা বিপাকে পড়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া