হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬

হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬ |
রাজধানীর মগবাজার ও হাতিরঝিল এলাকায় চলমান ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ প্রকল্পের সরকারি রড, ভারি লোহা ও নির্মাণ সামগ্রী চুরির ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রকল্প এলাকা থেকে এ পর্যন্ত যত রড ও মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়েছে, তার সবকিছুর পেছনে রয়েছে একটিমাত্র সংঘবদ্ধ চক্র। এই সিন্ডিকেটের মূল হোতা সদ্য বহিষ্কৃত যুবদল নেতা ফেরদৌস আহমেদ ওরফে ‘মাওরা সায়মন’। আর তার চুরির সাম্রাজ্য টিকিয়ে রাখতে প্রধান সহযোগী হিসেবে কাজ করছে ‘ভেজাল তাহের’ ও ‘কাইলা হৃদয়’। অনুসন্ধানে জানা গেছে, ডিবি পরিচয়ে অপহরণ ও টর্চার সেলে নির্যাতনের অভিযোগে সায়মন দল থেকে বহিষ্কার হলেও, তার রড চুরির সিন্ডিকেট এখনো দিগুণ দাপটে সক্রিয়। চুরির অঘোষিত সম্রাট: সায়মন-তাহের-হৃদয় চক্র সরেজমিনে প্রকল্প এলাকা

ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতিরঝিল থেকে মগবাজার রেলগেট পর্যন্ত এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন সাইটগুলোতে রাতের আঁধারে হানা দেয় এই বাহিনী। প্রকল্পের নিরাপত্তারক্ষী ও সাধারণ শ্রমিকরা ‘মাওরা সায়মন’ বাহিনীর ভয়ে তটস্থ। অভিযোগ রয়েছে, সাইটে নতুন রড ও ভারি লোহার প্রপস (জক) নামানোর পরপরই সেগুলোর ওপর নজর পড়ে সায়মনের। এরপর ‘ভেজাল তাহের’ ও ‘কাইলা হৃদয়’-এর নেতৃত্বে ট্রাক লাগিয়ে সেসব মালামাল সরিয়ে ফেলা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, “সাইট থেকে ছোটখাটো চুরি নয়, বরং টনকে টন রড গায়েব হয়ে যাচ্ছে। এই এলাকায় মাওরা সায়মন, ভেজাল তাহের আর কাইলা হৃদয়ের অনুমতি ছাড়া একটা লোহাও নড়ে না। যত চুরি হয়েছে, সব এই তিনজনই করিয়েছে।” ভিডিও ফুটেজে

লুটের প্রমাণ ও ভাগ-বাটোয়ারা সম্প্রতি সায়মন সিন্ডিকেটের চুরির একটি ভিডিও ফুটেজ ফাঁস হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে একটি গোপন আস্তানায় এক্সপ্রেসওয়ের ভারি নির্মাণ সামগ্রী (কনস্ট্রাকশন জক ও পাইপ) গণনা করা হচ্ছে। সেখানে মালামালের সংখ্যা ‘২৯ নাকি ৪০’—তা নিয়ে তর্কাতর্কি চলছে। ভিডিও এবং অডিও বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, চুরিকৃত এই মালামালগুলো সরানোর দায়িত্বে ছিল সিন্ডিকেটের অন্যতম সদস্য। ভিডিওতে যেই জক বা পাইপগুলো দেখা যাচ্ছে, সেগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং সরকারি প্রকল্পের সম্পদ। ‘মাওরা সায়মন’ তার দুই সেনাপতি তাহের ও হৃদয়ের মাধ্যমে এই মালামালগুলো কালোবাজারে বিক্রি করে আসছে। বহিষ্কারেও থামেনি মাওরা সায়মন কাজী রিয়াদ হাসনাতকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় যুবদল থেকে সায়মনকে বহিষ্কার করা

হলেও, তার অপরাধ জগত বিন্দুমাত্র সংকুচিত হয়নি। বরং রাজনৈতিক পদ হারানোর পর তিনি এখন আরও বেপরোয়া হয়ে সরকারি সম্পদ লুটের দিকে ঝুঁকেছেন। এলাকাবাসীর মতে, ‘ভেজাল তাহের’ ও ‘কাইলা হৃদয়’ এলাকায় সায়মনের ‘মাসলম্যান’ হিসেবে পরিচিত। প্রশাসন ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে মালামাল পরিবহন ও বিক্রির পুরো নেটওয়ার্ক এই দুজনই নিয়ন্ত্রণ করে। হাতিরঝিল ও মগবাজারের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা এই চোর সিন্ডিকেটের কাছে জিম্মি। তাদের প্রশ্ন—ভিডিও প্রমাণ এবং শত শত টন রড চুরির সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরেও কেন ‘মাওরা সায়মন’, ‘ভেজাল তাহের’ ও ‘কাইলা হৃদয়’ ধরাছোঁয়ার বাইরে? জাতীয় সম্পদ রক্ষায় এবং এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ নির্বিঘ্ন করতে এই তিনজনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন

ভুক্তভোগী ও সচেতন মহল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জেলগেটে স্বাক্ষরের অনুমতি চেয়ে ব্যারিস্টার সুমনের রিট হজে বিধি লঙ্ঘন করলেই গুনতে হবে বড় জরিমানা পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল প্রিয় নবীর প্রিয় দোয়া ৫৮ দিন সাগরে মাছ ধরা নিষেধ এবার নামলো চীন, আরেক সমুদ্রপথে অবরোধ ইরানের সাথে আবারও আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের দাম বাড়ল স্বর্ণের, ভরি ছাড়াল আড়াই লাখ টাকা দুর্ঘটনার কবলে ঢাবির বাস, আহত অন্তত ৮ শিক্ষার্থী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ রহমানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, মিয়াপাড়ায় তোলপাড় আমার কবরে যেন লেখা থাকে, আমি শেখ হাসিনার সৈনিক’: এক বছর ধরে কারাগারে মুকিব, খবর রাখে না কেউ! আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৯ শতাধিক আইনজীবীর বিবৃতি কারখানা বন্ধের মিছিল বাড়ছেঃ ক্রুড ওয়েল সংকটে এবার বন্ধ হলো দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি ধানমন্ডিতে আদি-চিরায়ত রূপে ফিরল ‘মঙ্গল শোভাযাত্রা’- হাজারো বাঙালির অংশগ্রহণে বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ ২০ মাসে ফাহিমের বিদেশ সফরের পেছনেই বিসিবির খরচ প্রায় ৪১ লাখ টাকা বিশ্লেষণঃ গনহত্যার দায় ও আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ট্রলের তোড়ে শিবিরের ‘বৈশাখ-ই আকবর’ হয়ে গেল ‘নববর্ষ উৎসব’ এমপি পদের দরদাম ১২ কোটি! চট্টগ্রামের বিএনপি নেত্রীর বিস্ফোরক দাবি যশোরে বিএনপির সন্ত্রাসী হামলা গুরুতর আহত ফুল চাষি নেতা আব্দুর রহিম