হজে বিধি লঙ্ঘন করলেই গুনতে হবে বড় জরিমানা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬

হজে বিধি লঙ্ঘন করলেই গুনতে হবে বড় জরিমানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬ |
আসন্ন ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমকে সামনে রেখে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। পবিত্র হজের মর্যাদা রক্ষা ও হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অনুপ্রবেশকারী এবং অনুমতি ছাড়া হজ পালনকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজের নিয়ম লঙ্ঘনকারীদের সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১ জিলকদ (১৯ এপ্রিল) থেকে ১৪ জিলহজ পর্যন্ত ভ্রমণ বা ভিজিট ভিসাধারীদের মক্কা-য় প্রবেশ ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় কেউ ভ্রমণ ভিসা নিয়ে হজ পালনের চেষ্টা করলে বা মক্কায় অবস্থান করলে তাকে ২০ হাজার রিয়াল

জরিমানা করা হবে। সবচেয়ে বড় জরিমানার মুখে পড়বেন তারা, যারা অবৈধভাবে কাউকে মক্কায় নিয়ে যাবেন। পরিবহনকারী বা দালালদের ক্ষেত্রে ১ লাখ রিয়াল জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহন বাজেয়াপ্ত করা হতে পারে। এমনকি জড়িত ব্যক্তির সংখ্যার ওপর ভিত্তি করে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে। মক্কার পবিত্র স্থানগুলোতে ভিড় নিয়ন্ত্রণে আবাসন খাতেও কঠোর নজরদারি আরোপ করা হয়েছে। হোটেল, অ্যাপার্টমেন্ট বা ব্যক্তিগত বাসায় অনুমতি ছাড়া কাউকে আশ্রয় দিলে সংশ্লিষ্ট মালিক বা কর্তৃপক্ষকেও ১ লাখ রিয়াল জরিমানা করা হবে। এছাড়া, ভিসার মেয়াদোত্তীর্ণ বা অবৈধভাবে অবস্থানরত প্রবাসীরা যদি হজে অংশ নেন, তবে তাদের তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং পরবর্তী ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা

হবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ৩০ দিনের মধ্যে প্রশাসনিক আদালতে আপিল করতে পারবেন। পাশাপাশি আইন লঙ্ঘনের তথ্য ৯১১ নম্বরে জানাতে নাগরিক ও প্রবাসীদের আহ্বান জানানো হয়েছে। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখ লাখ হাজির নিরাপত্তা নিশ্চিত ও হজ কার্যক্রম সুশৃঙ্খল রাখতে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুমোদন বা পারমিট ছাড়া হজ পালনের চেষ্টা না করার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা একইসাথে বাসাবাড়ি ও শপিংমলে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না: রাত ৮টার পর বন্ধ মল-মার্কেট কী দিয়েছিলেন শেখ হাসিনা ভারতকে, যা ভারত চিরকাল মনে রাখবে? হোটেল অলিও অভিযানে আটক- ইউনূস আমলে খালাস, জেএমবির ‘বোমারু মামুন’ এখন পুলিশের খাতায় ‘নাটের গুরু’ ইউনিয়ন ভূমি অফিসের কাজ করে দালালেরা, কম্পিউটারের দোকানে টাকা দিলেই সব ঠিকঠাক প্রেসার কুকার বোমা: আইএস/আলকায়দা’র উদ্ভাবিত ও বহুল ব্যবহৃত বোমা এখন বাংলাদেশে ১ বিলিয়ন ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করলো জেমিনি অ্যাপ বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় সাভারে প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয় করল পুলিশ চাকরি গেল বিপ্লব কুমার, রাব্বানীর ভাই রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার ‘মানসিকভাবে শক্ত থাকো’, বাবাকে হারিয়ে শোকাচ্ছন্ন মেসিকে রোনালদোর সমবেদনা একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ক্লাস ১২ নভেম্বর বাবাকে শেষ বিদায় জানিয়ে মিয়ামিতে ফিরলেন মেসি ২৩ বছর পর সেই ডারউইনে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ