স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬

স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬ |
আওয়ামী লীগ নেতাকর্মীদের সামনে অনুষ্ঠিত বাংলাদেশের স্থানীয় সরকার কিংবা পেশাজীবী সংগঠনগুলোর যেকোনো নির্বাচনেই অংশ নিতে নির্দেশ দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। সোমবার রাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় দলটির সভানেত্রী এ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আইনজীবী, পেশাজীবীসহ যেখানে যে ধরনের নির্বাচন হবে, সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। সম্প্রতি দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনা বলেন, সামনে যে নির্বাচনই আসুক না কেন আইনজীবী নির্বাচন হোক বা পেশাজীবীদের নির্বাচন—সব জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রতিটি ক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতির এই বক্তব্যকে দলীয় নেতাকর্মীদের জন্য রাজনৈতিক

কর্মসূচি ও প্রস্তুতির বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠানভিত্তিক নির্বাচনে দলীয় উপস্থিতি জোরদার করার ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনা। এর মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের অবস্থান শক্তিশালী করার প্রয়াস নিচ্ছে। এদিকে এ বছর অনুষ্ঠিত অধিকাংশ আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল জয়ী হয়েছে।বাংলাদেশ ভ্রমণ যদিও চাঁদপুর, নওগাঁসহ কয়েকটি জেলায় বিএনপিপন্থীদের বাধায় নির্বাচনে অংশ নিতে পারেনি সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন বিভিন্ন পেশাজীবী ও সংগঠনভিত্তিক নির্বাচনের আগে আওয়ামী লীগের অংশগ্রহণের এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প