স্ত্রী ও শাশুড়িকে আগুনে পুড়িয়ে হত্যা, অতঃপর… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪

স্ত্রী ও শাশুড়িকে আগুনে পুড়িয়ে হত্যা, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪ |
পারিবারিক কলহের জেরে গাজীপুরে স্বামীর হাতে স্ত্রী এবং শাশুড়িকে আগুনে পুড়িয়ে হত্যার পর ৭২ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান। গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম মো. রাহিল রানা ওরফে তানভীর (৩৫)। তিনি টাঙ্গাইলের বরুহা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। র‌্যাব কর্মকর্তা বলেন, গত ১৭ অক্টোবর কালিয়াকৈর উপজেলার রতনপুরে স্থানীয় মামুন মিয়ার টিনসেড বাড়িতে আসামি রাহিল রানা ওরফে তানভীরসহ আরও ২-৩ জন অজ্ঞাতনামা আসামি পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম স্ত্রী মোরশেদা (২২) এবং ভিকটিমের মা মোছা. ফুলবানুর (৪৫) ভাড়াটিয়া বাসার দরজার সামনে গিয়ে ভিকটিম মোরশেদার দুই বছরের মেয়ে রাইসাকে (২) নিয়ে

এসেছে জানিয়ে দরজা খোলার কথা বলে। দরজা খোলার সঙ্গে সঙ্গে অভিযুক্তরা ভেতরে প্রবেশ করে আসামি তানভীরের হাতে থাকা বোতল ভর্তি পেট্রোল মোরশেদা এবং তার মা ফুলবানুর গায়ে এবং ঘরে থাকা জিনিসপত্রে ঢেলে আগুন দিয়ে বাইরে থেকে দরজা আটকিয়ে পালিয়ে যায়। ভিকটিমদের চিৎকারে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিমরা মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভিকটিম ফুলবানুর মা আম্বিয়া বেগম (৬০) বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলার দায়ের করেন। পরে এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১ এর সদস্যরা অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার জিএমপির

বাসন থানার নাওজোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি রাহিল রানা ওরফে তানভীরকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহিল রানা ওরফে তানভীর (৩৫) হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ দোররার নির্দেশ জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে ঝড়ের শঙ্কা ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’ ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা পে-স্কেলে মূল বেতন বাড়লেও ভাতায় কাটছাঁটের প্রস্তাব বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় যেসব সিদ্ধান্ত হলো নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নবীন-প্রবীনের মিলনমেলায় সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর মেসি না রোনালদো কে সেরা? গ্রুপ ‘বি’তে জমে উঠেছে নকআউটের লড়াই, কার সামনে কী সমীকরণ?