জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুন, ২০২৬

জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৬ |
সমালোচনার জবাব মাঠে নেমেই দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ কে-র ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। পর্তুগাল ৫-০ গোলে উড়িয়ে দেয় উজবেকিস্তানকে। টিভি ক্যামেরায় রোনালদোকে বলতে শোনা যায়, ‘আই অ্যাম ব্যাক।’ কঙ্গোর বিরুদ্ধে প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র করে পর্তুগাল। তারপরই রোনালদোকে নিয়ে শুরু হয় সমালোচনা। অনেকেই তার বয়স ও ফর্ম নিয়ে প্রশ্ন তোলেন। উজবেকদের বিপক্ষে দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কার পান পর্তুগিজ তারকা। রোনালদোর পারফরম্যান্স নিয়ে সুইডেনের সাবেক তারকা স্ট্রাইকার জ্লাতন ইব্রাহিমোভিচ বলেন, ‘এটা এমন একটি ম্যাচ ছিল যেখানে পর্তুগালের অনেক গোল করারই কথা। কিন্তু রোনালদোর কথা শুনে আমি অবাক হয়েছি। ও তো হারিয়ে যায়নি। তাহলে

আমি ফিরে এসেছি বলল কেন?’ ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসি-রোনালদোর দ্বৈরথ প্রসঙ্গে পর্তুগিজ তারকা বলেন, ‘এ বিষয়ে কী বলব জানি না। তবে এমন ম্যাচ অবশ্যই দারুণ হবে। কিন্তু আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল জয় পাওয়া, পরের পর্বে ওঠা এবং আগামী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হওয়া। আমাদের প্রধান লক্ষ্য ছিল গ্রুপ পর্ব অতিক্রম করা, আমরা সেটা করতে পেরেছি।’ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলে জয়ের ফলে পর্তুগাল বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। জোড়া গোল করে সমালোচকদের কড়া জবাব দেন রোনালদো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম