মেসি না রোনালদো কে সেরা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ June, ২০২৬

মেসি না রোনালদো কে সেরা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ June, ২০২৬ |
ফুটবল বিশ্বের এই সময়ের অন্যতম সেরা তারকা হলেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার। সম্প্রতি অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ শেষে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজকেই প্রশ্ন করা হয়- আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি নাকি পর্তুগিজ তারকা রোনালদো সেরা। এমন প্রশ্নের জবাবে মার্তিনেজ বলেন, ‘ওরা দুই জনই ফুটবলকে বদলে দিয়েছে, উন্নত করেছে। ফুটবলকে এগিয়ে যেতে ওদের দুই জনের প্রতিদ্বন্দ্বিতা খুব দরকার। আমাদের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ষষ্ঠ বিশ্বকাপে খেলছে। ও আদর্শ, এখন দলের অধিনায়ক।’ মার্তিনেজ আরও বলেছেন, ‘জাতীয় দল বলতে ঠিক কী বোঝায়, তার আদর্শ উদাহরণ রোনালদো। প্রতিটা অনুশীলনে ও নিজেকে উন্নত করতে চায়। সাজঘরে ওর ব্যক্তিত্ব চোখে পড়ার মতো। শৃঙ্খলা দেখলেও অবাক হতে

হয়। কেন ও এত আগ্রাসী সেটা বুঝতে পারি।’ বিশ্বকাপে পর্তুগাল জেতার পর আত্মবিশ্বাসী মার্তিনেজ। রোনাল্ডোর পাশাপাশি দলেরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘আমরা আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। বিশ্বকাপ খেলছি বলে বাইরে থেকে অনেক আওয়াজ আসবে, চাপ তৈরি করা হবে। এটা খেলারই অংশ। আমাদের মনোযোগ শুধুই দলে। বিশ্বকাপে আসার আগেই আমরা ঐক্যবদ্ধ হয়ে উঠেছি। দলের মধ্যে কোনও চিন্তা নেই। রোনালদো বাকিদের কাছে অনুপ্রেরণা।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান