পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৬

পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৬ |
ঢাকার সাভারে মাদ্রাসা পড়ুয়া এক ছেলে শিক্ষার্থীকে দিনের পর দিন ধর্ষণের দায়ে প্রতিষ্ঠানের মুহতামিমকে (অধ্যক্ষ) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৬ই জুন, মঙ্গলবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে সাভার মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তার ব্যক্তির নাম মাওলানা গোলাম রাব্বানী। তিনি সাভারের তেঁতুলঝোড়া এলাকার ‘শামসুল উলূম খাদিমুল ইসলাম মাদ্রাসা’র মুহতামিম হিসেবে কর্মরত ছিলেন। থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মাদ্রাসার মুহতামিম মাওলানা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ আনা হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে মঙ্গলবার রাতেই সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-৭৩) রুজু করা

হয়। মামলা দায়েরের পর সাভার মডেল থানা পুলিশের একটি চৌকস দল তেঁতুলঝোড়া এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদিকে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের এমন ন্যাক্কারজনক আচরণ ও ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীর সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ এবং প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ১৭ই জুন তাকে আদালতে

পাঠানোর পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনঃ “কেন ডিসেম্বরেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা?” নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ