গ্রুপ ‘বি’তে জমে উঠেছে নকআউটের লড়াই, কার সামনে কী সমীকরণ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ June, ২০২৬

গ্রুপ ‘বি’তে জমে উঠেছে নকআউটের লড়াই, কার সামনে কী সমীকরণ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ June, ২০২৬ |
ইতোমধ্যে শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর গ্রুপ পর্বের দুই রাউন্ডের খেলা। নানা নাটকীয়তা ও রোমাঞ্চের পর এখন সব হিসাব-নিকাশ শেষ রাউন্ডকে ঘিরে। গ্রুপ ‘বি’ থেকে কারা উঠবে নকআউট পর্বে, তা নির্ধারিত হবে শেষ ম্যাচগুলোতে। বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় একই সময়ে মাঠে নামবে সুইজারল্যান্ড ও কানাডা, আর অন্য ম্যাচে মুখোমুখি হবে বসনিয়া-হার্জেগোভিনা ও কাতার। প্রথম ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে সহ-আয়োজক কানাডা। ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে তারা রয়েছে গ্রুপের শীর্ষে। সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে কানাডা। হারলেও নকআউট নিশ্চিত হতে পারে, যদি অন্য ম্যাচটি ড্র হয়। কাতার জিতলেও কানাডা

রানার্সআপ থাকতে পারে, কারণ সমান পয়েন্ট হলে মুখোমুখি লড়াইয়ে কাতারের চেয়ে এগিয়ে থাকবে তারা। বসনিয়া জিতলেও কানাডার সুযোগ থাকবে। তবে সে ক্ষেত্রে বসনিয়াকে বড় ব্যবধানে জয় পেতে হবে এবং কানাডাকে বড় ব্যবধানে হারতে হবে। তৃতীয় স্থানে নেমে গেলেও সেরা আট তৃতীয় দলের একটি হিসেবে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা থাকবে তাদের। সুইজারল্যান্ড প্রথম ম্যাচে কাতারের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে বসনিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে সুইসরা। ৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। কানাডাকে হারাতে পারলেই গ্রুপ সেরা হবে সুইজারল্যান্ড। ড্র করলেই রানার্সআপ হিসেবে নিশ্চিত করবে নকআউট পর্ব। হারলেও অন্য ম্যাচ ড্র হলে বা বসনিয়া জিতলে সুইসদের সুযোগ থাকবে। কারণ সমান পয়েন্টে মুখোমুখি লড়াইয়ে তারা বসনিয়ার

চেয়ে এগিয়ে। কাতার জিতলেও সুইজারল্যান্ডের রানার্সআপ হওয়ার সম্ভাবনা থাকবে। তবে সে ক্ষেত্রে গোল ব্যবধানের সমীকরণ বড় ভূমিকা রাখবে। তৃতীয় হলেও সেরা আট তৃতীয় দলের একটি হিসেবে পরের ধাপে যাওয়ার সুযোগ থাকবে তাদের। বসনিয়া-হার্জেগোভিনা প্রথম ম্যাচে কানাডার সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ৪-১ গোলে হেরে কঠিন অবস্থায় পড়েছে বসনিয়া। সরাসরি রানার্সআপ হতে হলে কাতারকে বড় ব্যবধানে হারাতে হবে। একই সঙ্গে প্রার্থনা করতে হবে, কানাডা যেন বড় ব্যবধানে হেরে যায়। তখন সমান ৪ পয়েন্টে গোল ব্যবধানে কানাডাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। ড্র করলে বসনিয়ার পয়েন্ট হবে ২। তবে ২ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দলের তালিকায় জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই কম। কাতার সুইজারল্যান্ডের সঙ্গে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও

দ্বিতীয় ম্যাচে কানাডার কাছে ৬-০ গোলের বড় ব্যবধানে হেরে চাপে পড়ে গেছে এশিয়ার প্রতিনিধিরা। নকআউটের আশা বাঁচিয়ে রাখতে হলে বসনিয়াকে বড় ব্যবধানে হারাতে হবে। পাশাপাশি সুইজারল্যান্ডকে কানাডার কাছে বড় ব্যবধানে হারতে হবে। তখন কাতার ও সুইজারল্যান্ডের পয়েন্ট সমান হলে মুখোমুখি লড়াইয়ের ফল (১-১ ড্র) বিবেচনায় আসবে না। সেক্ষেত্রে গোল ব্যবধানই নির্ধারণ করবে কে যাবে নকআউট পর্বে। তাই বড় ব্যবধানে জয় কাতারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান