সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৬

সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৬ |
সরকারি হাসপাতালের অবকাঠামো খাতের ঠিকাদারি কাজ থেকে শুরু করে মেডিক্যালের সরঞ্জাম ও ওষুধ সাপ্লাইয়ের নিয়ন্ত্রণ নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ‘আদাজল খেয়ে’ মাঠে নেমেছেন। একাধিক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে সিভিল সার্জন নিয়োগপ্রক্রিয়ায় আবেদনকারীদের কাছ থেকে ই-জিপি (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) পাসওয়ার্ড এবং ডিডিও (ডেপুটি ডিরেক্টর অফ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) পাসওয়ার্ড দেয়ার শর্ত দেয়া হয়েছে। সূত্রগুলো জানায়, মন্ত্রীর ঘনিষ্ঠ লোকজনের মাধ্যমে সিভিল সার্জন পদপ্রার্থীদের কাছে বার্তা পাঠানো হচ্ছে যে, সকল টেন্ডারের ই-জিপি ও সিটি অ্যাক্সেস মন্ত্রণালয়ের নির্দেশিত ব্যক্তিদের কাছে হস্তান্তর করতে হবে। যেসব সিভিল সার্জন এই শর্তে রাজি হননি, তাদেরকে নানা অজুহাতে বকাঝকা ও হয়রানি

করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর যার উক্ত শর্তে রাজী হয়েছেন, তারাই শুধুমাত্র সিভিল সার্জন নিয়োগে বিবেচিত হচ্ছেন বলে অভ্যন্তরীন সুত্র গুলো থেকে জানা গেছে। হয়রানির শিকার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডি ডাইজেস্টকে বলেন, “সরকারি হাসপাতালের মেডিক্যাল সাপ্লাইয়ের মতো স্পর্শকাতর খাতকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এই ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে। যারা এতে সহযোগিতা করতে অস্বীকার করছেন, তাদের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ তুলে চাপ দেওয়া হচ্ছে।” কিন্তু মেডিক্যাল সাপ্লাই খাত সংশ্লিষ্টরা বলছেন, ইজিপি সাইটের পাসওয়ার্ড নিতে চাপ দেয়ার উদ্দেশ্য হচ্ছে টেন্ডার প্রক্রিয়া নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বিশ্বস্ত লোকেদের হাতে সকল মেডিক্যাল ইকুইপমেন্ট সাপ্লাই ও ঔষধ সাপ্লাইয়ের

মতো হাজার কোটি টাঁকার বাণিজ্য তুলে দেয়া। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজে সিন্ডিকেট গড়ে তোলার এই অভিযোগ সামনে আসায় স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে মন্ত্রীর এ মিশন বন্ধের দাবি জানিয়েছেন। যদিও সাখাওয়াত হোসেন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বারবার বলেছেন যে, মন্ত্রণালয়ে কোনো সিন্ডিকেট চলবে না এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য জানতে তাকে ফোন করা হলে এবং হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দেওয়া হলেও তিনি কোনো সাড়া পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার