ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৭৩০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৬

ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৭৩০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৬ |
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে, একই সময়ে ৭৩০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার(১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, খুলনা বিভাগে ১২৩ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ১০৭ জন রয়েছেন। চলতি বছরের ১৫ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ১৭৩ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।চলতি

বছরে ডেঙ্গুতে মোট ৬৭ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত মোট ২১ হাজার ৪৫৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ৬৪৮ জন চিকিৎসাধীন আছেন। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত

হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবারো মা হলেন পূজা ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৭৩০ জুনে ১ লাখ ১৮ হাজার হিসাব বেড়েছে স্কুল ব্যাংকিংয়ে রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই রোববার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের দাবি: ১০ লাখ নয়, বাংলাদেশে এসেছে ৫ লাখ ৪০ হাজার রুশ পারমাণবিক আইসব্রেকারে উত্তর মেরু জয় বাংলাদেশি প্রত্যয়ের লোডশেডিংয়ে নওগাঁয় কমেছে চাল উৎপাদন, পচে যাচ্ছে কোল্ড স্টোরেজের আলু এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান গণপরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প