সাকিব-মেহেদীর ঘূর্ণিতে বড় লিড পেল না ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪

সাকিব-মেহেদীর ঘূর্ণিতে বড় লিড পেল না ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ |
টেস্টের ফয়সালার জন্য বেশি সময় নেই। তবে ভারত যে ড্র মেনে নেওয়ার ‘মুডে’ নেই, সেটা তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং অ্যাপ্রোচে পরিষ্কার বুঝা যায়। বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হওয়ার পর অতিআক্রমণাত্মক ধাঁচে ব্যাট করেন ভারতীয় ব্যাটাররা। এই অ্যাপ্রোচে লিড এলেও তা ফুলেফেঁপে ওঠেনি। কানপুর টেস্টে চতুর্থ দিনের শেষবেলায় ৯ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। লিড পেয়েছে ৫২ রানের। চারটি করে উইকেট নিয়ে ভারতের লিড বড় হতে না দেওয়ায় ভূমিকা রেখেছেন দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। কানপুরের গ্রিন পার্কে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৫ রান তোলে ভারত। ২৩ রানে মিরাজের বলে ফেরেন রোহিত শর্মা।

তবে অন্য ওপেনার যশস্বী জয়সওয়াল টি-টোয়ন্টি মেজাজে ব্যাট চালিয়ে ৫১ বলে এক ডজন চার ও জোড়া ছক্কায় করেন ৭২ রান। হাসান মাহমুদের বলে স্টাম্প খুইয়ে থামতে হয় তাকে। ১২৭ রানে দ্বিতীয় উইকেট হারানো ভারত এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে। এর মধ্যে কেএল রাহুল ৬৮ রানের একটি ইনিংস খেলেন। ৩ রানের জন্য ফিফটি মিস করেন বিরাট কোহলি। লেজের সারির ব্যাটাররা বড় শট হাঁকাতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন। দ্রুত রান তোলার মন্ত্র কানে নিয়ে ব্যাট করতে নামলেও সাকিব এবং মেহেদীর নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেননি তারা। তাতে শেষ পর্যন্ত ২৮৫ রানে নবম উইকেটের পতন হতেই ইনিংস ঘোষণা করে দেয় ভারত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া