সাকিবের মাগুরার বাড়িতে হামলা, আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৬

সাকিবের মাগুরার বাড়িতে হামলা, আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৬ |
দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন দলটির নেতা ও ক্রিকেটার সাকিব আল হাসান। লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচ শেষ করে প্রশ্নত্তোর পর্বে যুক্ত থাকেন তিনি। এই সংবাস সম্মেলনের পর পরই তার মাগুরার বাড়িতে হামলা চালিয়েছে বিএনপি ও জামায়াতের কর্মীরা। শ্রীলঙ্কা থেকে ফোনে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে সাকিব বলেন, ‘‘প্রেস কনফারেন্সের পরপরই মাগুরায় আমার বাসায় পেট্রোল বোমা মারা হয়েছে৷ আগুন ধরেছে৷ বিস্তারিত এখনও জানতে পারিনি৷ কিছু ককটেলও বোধহয় মেরেছে ওখানে৷’’ জানা গেছে সাকিবের মাগুরার বাড়িতে কেয়ারটেকার ছাড়া আপাতত কেউ নেই। তার পরিবারের বাকি সদস্যরা ঢাকা ও অন্যত্র রয়েছেন। বাংলাদেশ সময় রাত ৯টার দিকে কাচের বোতলে পেট্রোল ভরে সাকিবের বাড়ির প্রধান

ফটকে আগুন দেয়া হয়, এরপর ককটেল বিস্ফোরন ঘটে। হামলা করে স্থানীয় বিএনপি ও জামায়াতকর্মীরা এলাকাত্যাগ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, বাড়ির জানালার কয়েকটি কাচ ভেঙে গেছে৷ এতে কেউ হতাহত হননি৷ সেখানে পুলিশ পাঠানো হয়েছে৷ আওয়ামী লীগের রাজনীতি করায় বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হয় না সাকিবকে। বাংলাদেশের হয়েও আর খেলতে পারেন না তিনি। বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ খেলা সাকিব এখন শ্রীলঙ্কায় খেলছেন। সাকিব শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলেও সরাসরি বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। পরে তার রেকর্ডেড বক্তব্য প্রকাশ করে আওয়ামী লীগ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, নিন্দা ‘সব ধরনের আগ্রাসনের’ শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার হেঁটে যা‌চ্ছিলেন যুবক, গুলি চালিয়ে হত্যা করল তিন দুর্বৃত্ত হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু শিশুকাল থেকে শুরু করে ১২০ সিনেমা, যন্ত্রণায় ভরা ছিল অভিনেত্রীর জীবন হরমুজে সংকট, বাব আল-মান্দাবে হুতিদের চাপ—বিশ্ববাজারে তেল পৌঁছাবে কীভাবে? উন্নয়নশীল দেশগুলো নিয়ম মানার পাশাপাশি নিয়ম তৈরিও করবে: মোদি জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন গুদামে সার আছে, তবুও কৃষক পাচ্ছেন না বাইরের ঝড়ঝাপ্টা খুব একটা গায়ে লাগতে দিইনি: নীপা ‘দশকের শেষ নাগাদ মানবজাতিকে ধ্বংস করে দিতে পারে এআই’ ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে