সর্বাত্মক যুদ্ধে প্রস্তুত ইরান? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪

সর্বাত্মক যুদ্ধে প্রস্তুত ইরান?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ |
ইসরাইলের একের পর এক আক্রমণে থমথমে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। বছরের পর বছর ধরে ইসরাইল এবং ইরান সরাসরি সংঘর্ষ এড়িয়ে গেছে। ইসরাইল গোপনে তেহরানের ক্ষতি করেছে। ইরানি কর্মকর্তারা ইসরাইলি গুপ্তহত্যার শিকার হয়েছেন। তবে এবারের হামলায় পালটা আক্রমণে ইসরাইলেও ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ফলে অস্থিতিশীল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। আসলেই কি ইসরাইল ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি নিতে প্রস্তুত? বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল যখন ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্র হিজবুল্লাহ স্থাপনা লক্ষ্য করে লেবাননে আক্রমণ চালায়, তখন ইসরাইলের ওপর ৬ মাসের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর প্রতিক্রিয়ায় ইসরাইল ইরানের ওপর

সরাসরি এবং আরও বেশি শক্তিশালী আক্রমণ চালাতে প্রস্তুত বলেই মনে হচ্ছে। আবার ইরানও হুঁশিয়ারি দিয়েছে, ইসরাইল আঘাত হানলে তারাও চুপ থাকবে না। ইসরাইলের জাতীয় নিরাপত্তা পরিষদে ইরানি কৌশলের সাবেক তত্ত্বাবধায়ক ইওয়েল গুজানস্কি বলেছেন, ‘ইসরাইলের সেনাবাহিনী, প্রতিরক্ষা বিশেষজ্ঞ, বিশ্লেষক এবং রাজনীতিবিদরা ঐকমত্যে পৌঁছেছে যে, ইরানের আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরাইলের শক্তিশালীভাবে জবাব দেওয়া উচিত।’ ইরান এর আগে তেল আবিবের নাগরিক এলাকায় আঘাত হানেনি। এমনকি এপ্রিলের আগের ক্ষেপণাস্ত্র হামলায় সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানা হয়েছিল। সম্প্রতি নাগরিক এলাকায় আঘাত হানায় ক্ষুব্ধ ইসরাইলিদের কাছে হারানোর কিছু নেই উল্লেখ করে গুজানস্কি আরও বলেন, এখন বেশিরভাগ ইসরাইলি মনে করেন, ‘ইরানকে আরও বেশি ক্ষতি করার সুযোগ ইসরাইলের নেওয়া উচিত।’

আবার বিশ্লেষকদের মতে, ইসরাইলিদের কাছে ইরান এখন আগের চেয়ে দুর্বল। কারণ সম্প্রতি ইসরাইল হিজবুল্লাহর বেশিরভাগ নেতাদের হত্যা করেছে। তাদের ক্ষেপণাস্ত্র মজুতের বড় অংশ ধ্বংস করেছে। এখন যদি ইসরাইল তেহরানের ওপর শক্তিশালী আক্রমণও চালায়, মিত্র হিজবুল্লাহর কাছ থেকে তাৎপর্যপূর্ণ সাহায্য ও সমর্থন আশা করতে পারবে না ইরান। আর এ কারণেই গুজানস্কি বলেছেন, ‘যেহেতু ইরান এখন আগের চেয়ে অনেক দুর্বল। তাই ইসরাইল এখন আরও বেশি স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারবে।’ অবশ্য মার্কিন কর্মকর্তা বলেছেন, মঙ্গলবারের ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজ ইসরাইলকে সংযম প্রদর্শনের আহ্বান জানাবে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের এমন অনুরোধের খুব বেশি প্রভাব পড়বে না বলেও আশঙ্কা করছেন ওই কর্মকর্তা।

ইরানের প্রথম দফার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইল যে প্রতিক্রিয়া জানিয়েছিল, তার তুলনায় এবারের পালটা আক্রমণ অনেক বেশি শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। সেবার ইসরাইল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছিল এবং তা স্বীকার করেনি। ইসরাইলি কর্মকর্তারা মনে করেন, তখন হোয়াইট হাউজের আহ্বান শুনে ইরানের ওপর স্বল্প মাত্রায় আক্রমণ চালিয়ে ভুল করেছিল ইসরাইল। এবার ইসরাইল ইরানের তেল উৎপাদন কেন্দ্র এবং সামরিক ঘাঁটিতে আক্রমণ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তেল শোধনাগারে আঘাত করলে ইরানের দুর্বল অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া তা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে বিশ্বব্যাপী তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ বছরেও শেষ হয়নি ৮৬% জুলাই মামলার তদন্ত: হয়নি ময়নাতদন্ত, ঢালাও আসামি-মামলা বাণিজ্যে ভজঘট অবস্থা! ক্রিকেট ইতিহাসের মহানায়ক স্যার গ্যারি সোবার্স আর নেই সাইফুদ্দিন ও রিশাদের ঝলকে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ ৭৩ বছরের ইতিহাসে প্রথম মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান সিঙ্গাপুরে উগ্র মতাদর্শী দুই নির্মাণ শ্রমিকের ওয়ার্ক পারমিট বাতিল করে বাংলাদশে ফেরত ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি