আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার – ইউ এস বাংলা নিউজ




আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৬ |
প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ভাতা ৫০ হাজার টাকা থেকে কমানোর উদ্যোগ থেকে আপাতত সরে এসেছে সরকার। কর্মকর্তাদের তীব্র আপত্তি ও প্রশাসনের ভেতরে অসন্তোষের পর সরকারের শীর্ষ পর্যায় থেকে এ বিষয়ে আর না এগোনোর নির্দেশনা দেওয়ায় এ-সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকও স্থগিত করা হয়েছে। এর ফলে সুদমুক্ত ঋণে কেনা ব্যক্তিগত গাড়ির জন্য বর্তমানে যে মাসিক ৫০ হাজার টাকা রক্ষণাবেক্ষণ ব্যয় দেওয়া হয়, সেটিই বহাল থাকছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় সশস্ত্র বাহিনী বিভাগ, নির্বাচন কমিশন, জুডিশিয়াল সার্ভিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার থেকে ২৫ হাজার টাকায় নামিয়ে আনার প্রস্তাব

নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার পর বৈঠকটি স্থগিত করা হয়। বৈঠক স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন বলেন, “আমাদের কাছে আনুষ্ঠানিক কোনো চিঠি আসেনি। তবে বিষয়টি স্থগিত হয়েছে বলে জানানো হয়েছে। সে কারণেই আমাদের বৈঠকও স্থগিত করা হয়েছে।” গত ৯ই জুলাই অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠানো এক চিঠিতে প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় মাসে ৫০ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা নির্ধারণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে অনুরোধ জানায়। ওই চিঠিতে বলা হয়, সীমিত সরকারি সম্পদের দক্ষ ব্যবহার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ব্যয় কমানোর সুযোগ রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনার

কথাও উল্লেখ করা হয়। তবে কীভাবে সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হবে, সেই দায়িত্ব দেওয়া হয় জনপ্রশাসন মন্ত্রণালয়কে। চিঠি পাওয়ার পরই প্রশাসনের বিভিন্ন স্তরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। প্রাধিকার সুবিধাভোগী কর্মকর্তারা যুক্তি দেন, বর্তমান বাজারে একটি গাড়ির মাসিক রক্ষণাবেক্ষণে গড়ে প্রায় ৬৭ হাজার টাকা ব্যয় হয়। সেখানে সরকার ৫০ হাজার টাকা দিলেও বাকি অর্থ তাদের নিজস্ব তহবিল থেকে বহন করতে হয়। এই অবস্থায় ভাতা আরও কমানো হলে কর্মকর্তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে এবং প্রশাসনের মনোবলেও নেতিবাচক প্রভাব পড়বে। এমন পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন প্রশাসনিক মন্ত্রণালয় ও সংস্থার মতামত সংগ্রহ করে। সংশ্লিষ্টদের অভিমত ছিল, রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি সরকারের জন্যও

নেতিবাচক বার্তা তৈরি করতে পারে। পরে বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে উপস্থাপন করা হলে আগের সিদ্ধান্ত কার্যকর না করার বিষয়ে সম্মতি দেওয়া হয়। বর্তমানে উপসচিব থেকে ঊর্ধ্বতন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুবিধা পান। একই সুবিধা ভোগ করেন সশস্ত্র বাহিনীর মেজর ও তদূর্ধ্ব কর্মকর্তা, বিচার বিভাগের জেলা জজ ও ঊর্ধ্বতন বিচারক এবং নির্বাচন কমিশনের সমপদমর্যাদার কর্মকর্তারা। এসব কর্মকর্তাই গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ৫০ হাজার টাকা করে আর্থিক সুবিধা পেয়ে থাকেন। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সেই ভাতায় আপাতত কোনো পরিবর্তন আসছে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রণধীর জয়সওয়াল: বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় উদ্বেগ, কড়া নজর রাখছে ভারত ৪০০ বিলিয়ন রপ্তানির কানাডা বলছে ‘না’, অথচ ৮ বিলিয়ন রপ্তানির বাংলাদেশ মানছে সব মার্কিন শর্ত চ্যাম্পিয়নস লিগ ড্র: লিগ পর্বেই পিএসজি-বার্সা-ম্যান সিটি ধামাকা রদ্রি ও গর্ডনের অভিষেক, রাফিনিয়া-লোপেসের গোলে বার্সেলোনার জয় ইমরান-পুত্রদের সাক্ষাৎকার নেওয়ায় স্কাই স্পোর্টসকে ম্যাচ বর্জনের হুমকি পাকিস্তানের জুলাইবিরোধিতায় অভিযুক্ত ২৩১ শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে গোলটেবিল আলোচনা ৬ মাসে কর্মহীন ৬২ হাজার মানুষ, তারেক রহমানের বছরে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে বড় ধস: ‘সারা বিশ্ব বাংলাদেশে আসছে না’, বরং মুখ ফিরিয়ে নিচ্ছে রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট শহিদ ছাত্রলীগ নেতা মমিন পাটোয়ারীর ২য় শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মিলাদ-স্মরণসভা জাতীয় চার নেতার ম্যুরালকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে অপসারণ, ইউএনওর ওপর ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা প্রশাসনের নাকের ডগায় সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু গায়েব! পাচারে জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরা শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ