পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৬

আরও খবর

ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন

৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন

তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু

শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার

বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার

বাংলাদেশকে ৫ বছরে শোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার, বৈদেশিক ঋণ নিয়ে আইএমএফের বাড়তি নজর

পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৬ |
নরসিংদীর মাধবদী পৌরসভা থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৫টি সরকারি গাড়ি উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে সম্প্রতি ২টি ডাম্প ট্রাক ও একটি পে-লোডার উদ্ধার হলেও এখনো পাওয়া যায়নি ৩টি গাড়ি। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পৌর কর্তৃপক্ষ। মাধবদী পৌরসভার প্রায় ২ কোটি টাকা মূল্যের ৫টি সরকারি গাড়ির খোঁজ নেই অনেক দিন। অভিযোগ আছে, গাড়িগুলো বিক্রি করে দিয়েছে পৌরসভার গাড়িচালক মোস্তফা ও কামালসহ একটি চক্র। সম্প্রতি এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে পৌর কর্তৃপক্ষ। নিখোঁজ গাড়িগুলোর মধ্যে রয়েছে ৪টি ডাম্প ট্রাক ও একটি অ্যাম্বুলেন্স। গত ১০ই জুলাই বিশেষ অভিযানে শিবপুরের ইটাখোলা এলাকার একটি গ্যারেজ থেকে উদ্ধার

করা হয় দুটি ট্রাক ও একটি পে-লোডার। নরসিংদীর শিবপুর এলাকার গ্যারেজ মালিক তাইজুল ইসলাম বলেন, ‘আমার এখানে যে ৫টা গাড়ি এনেছে, এর মধ্যে ৩টা আমি নিজে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বুঝিয়ে দিয়েছি। আর বাকি দুটো গাড়ির বিল ও চ্যাসিস নম্বর আমার কাছে আছে।’ নরসিংদীর মাধবদী এলাকার গ্যারেজ মালিক মনিরুজ্জামান মনু বলেন, ‘আমি জানিয়েছি যে আমার এখানে এই গাড়িটা আছে, আপনারা নিয়ে যান। পরে আমার কাছ থেকে গাড়িটা নিয়ে গেছে ৫ আগস্টের পরে।’ এখনো খোঁজ মিলছে না দুটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সের। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। বাপ্পি ধর নামের একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘সরকারি গাড়ি কীভাবে চুরি হয়, এর সাথে জড়িত কারা?’ মাধবদী পৌরসভার স্টোরকিপার

রহিমা বেগম বলেন, ‘আমার কাছে গাড়ি নেই। আমাকে তো বুঝিয়ে দেয়নি। আমি এখানে স্টেশনারি মালামাল সংরক্ষণ করি। এটা সম্পর্কে আমি কিছুই জানি না।’ তবে এ ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত কামাল হোসেন। তিনি বলেন, ‘এই সাবজেক্ট আমার না। গার্বেজ ট্রাকের মেইনটেন্যান্স মোস্তফা ভাই করেন। আমি ছিলাম জিপ চালক, মেয়র স্যারের জন্য। এই গাড়িগুলোর বিষয়ে হয়তো মোস্তফা ভাই জানিয়েছে, কিন্তু কর্তৃপক্ষ হয়তো গুরুত্ব দেয়নি। এরকমও হতে পারে। কিন্তু আমি সঠিক জানি না। এখন অভিযোগ অফিস তদন্ত করবে। আমি যদি দোষ করি তাহলে তো শাস্তি পাব।’ ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানালেন পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার। তিনি

বলেন, ‘৩১শে জুলাইয়ের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি তাদের মিটিং করেছে। যাদের সাক্ষ্য প্রয়োজন সেগুলো নিয়েছে।’ নিখোঁজ গাড়ি দ্রুত উদ্ধার ও অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার