আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ July, ২০২৬

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ July, ২০২৬ |
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া এলাকায় একটি শিশু কল্যাণকেন্দ্রে ভয়াবহ আগুনে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ ও স্থানীয় গণমাধ্যম। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ‘চাইল্ডহুড রিলিফ ইনস্টিটিউশন’ নামের রাষ্ট্র পরিচালিত প্রতিষ্ঠানটিতে আগুনের সূত্রপাত হয়। প্রতিষ্ঠানটি এতিম, পরিত্যক্ত শিশু এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আবাসন, চিকিৎসা ও সামাজিক সহায়তা প্রদান করে থাকে। খবর আল জাজিরার। আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থার তথ্য অনুযায়ী, আগুনে দগ্ধ হয়ে ১০ জন আহত হয়েছেন। এছাড়া ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় পড়েন আরও দুইজন। সাতজনকে তীব্র মানসিক আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারকর্মীরা বিশেষ

চাহিদাসম্পন্ন পাঁচজন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদ্ধার অভিযান পর্যবেক্ষণের জন্য ঘটনাস্থলে বহু মানুষ জড়ো হয়েছেন। সিভিল প্রোটেকশনের প্রকাশিত ছবিতে ধোঁয়ায় আচ্ছন্ন ভবনের করিডরে আগুন নিয়ন্ত্রণ এবং বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন এক শোকবার্তায় নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, শিশুদের মৃত্যু এবং অন্যদের আহত হওয়ার খবর তিনি গভীর দুঃখের সঙ্গে গ্রহণ করেছেন। এদিকে দেশটির প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব রাজধানীর মুস্তাফা পাশা বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা কার্যক্রম তদারকি করেন বলে জানিয়েছে আলজেরিয়ার সংবাদপত্র আলজেরি প্যাট্রিওটিক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন জাপানি পানীয় ব্যবসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর ভোটে জায়গা পেলেন দুই তারকা হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা