ক্রিকেট ইতিহাসের মহানায়ক স্যার গ্যারি সোবার্স আর নেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৬

ক্রিকেট ইতিহাসের মহানায়ক স্যার গ্যারি সোবার্স আর নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৬ |
ক্রিকেটবিশ্বকে কাঁদিয়ে চলে গেলেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স। বার্বাডোসে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তাকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান এবং শ্রেষ্ঠ অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়। স্যার গ্যারি সোবার্স একাধারে যেমন ছিলেন একজন দুর্দান্ত ব্যাটার, তেমনই বল হাতে বাঁহাতি অর্থোডক্স ও রিস্ট স্পিনে প্রতিপক্ষের ব্যাটারদের কুপোকাত করতে পারতেন। শুধু ব্যাটিং বা বোলিংয়েই নয়, ফিল্ডার এবং ক্লোজ-ইন ক্যাচিংয়েও তিনি ছিলেন অনন্য। ১৯৫৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট ম্যাচ খেলেন এই কিংবদন্তি। এই দীর্ঘ ক্যারিয়ারে ৫৭.৭৮ গড়ে তিনি রান করেছেন ৮,০৩২। আর বল হাতে ৩৪.০৩

গড়ে শিকার করেছেন ২৩৫টি উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে তার এই অসামান্য অবদানকে সম্মান জানাতে আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারটি তার নামে নামকরণ করা হয়, যা ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি’ হিসেবে পরিচিত। তার প্রয়াণে ক্রিকেটবিশ্বে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) শ্রদ্ধা জানিয়ে লিখেছে, ‘একটি মহান ইনিংসের সমাপ্তি ঘটল। আমাদের হৃদয়ে স্যার গ্যারফিল্ড সোবার্স থাকবেন আজ এবং চিরকাল।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ বছরেও শেষ হয়নি ৮৬% জুলাই মামলার তদন্ত: হয়নি ময়নাতদন্ত, ঢালাও আসামি-মামলা বাণিজ্যে ভজঘট অবস্থা! ক্রিকেট ইতিহাসের মহানায়ক স্যার গ্যারি সোবার্স আর নেই সাইফুদ্দিন ও রিশাদের ঝলকে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ ৭৩ বছরের ইতিহাসে প্রথম মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান সিঙ্গাপুরে উগ্র মতাদর্শী দুই নির্মাণ শ্রমিকের ওয়ার্ক পারমিট বাতিল করে বাংলাদশে ফেরত ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি