ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৬

ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৬ |
মাঠের যুদ্ধ তো শেষ, এবার হিসাবনিকাশ টেবিলের। তবে এবারের ফুটবল বিশ্বকাপের আসল বিজয়ী কে, জানেন? আর্জেন্টিনা নাকি স্পেন? উঁহু, আসল ট্রফিটা বোধহয় আগেই পকেটে পুরে নিয়েছে জার্মান ক্রীড়াসামগ্রী নির্মাতা জায়ান্ট ‘অ্যাডিডাস’! ফাইনালে ওঠার লড়াইয়ে যখন ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা মাঠ ছাড়ল, তখনই নিশ্চিত হয়ে গেল—রোববারের মেগা ফাইনালে মাঠের নিয়ন্ত্রণ যে দলের পায়েই থাকুক, ব্র্যান্ডের দুনিয়ায় একচ্ছত্র রাজত্ব শুধুই অ্যাডিডাসের। কারণ, ফাইনালের দুই পরাশক্তি আর্জেন্টিনা আর স্পেন—দুই দলই গায়ে জড়াচ্ছে তাদের জার্সি। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী ‘নাইকি’র কপালে এখন চিন্তার ভাঁজ। সেমিফাইনালে তাদের স্পন্সর করা দুই দল—ইংল্যান্ড আর ফ্রান্স বিদায় নেওয়ায় ফাইনালের মহমঞ্চে নাইকির সেই পরিচিত ‘টিক’ (Swoosh) চিহ্নটি এবার পুরোপুরি অনুপস্থিত। মাঠের বাইরে ব্র্যান্ডের যুদ্ধ:

কে কতটুকু এগোলো? এবারের বিশ্বকাপে ব্র্যান্ডিংয়ের লড়াইটা ছিল দেখার মতো। নাইকি তাদের ১২টি দল নিয়ে কোমর বেঁধে নেমেছিল, কিন্তু ভাগ্যের শিকে ছেঁড়েনি। অন্যদিকে ১৪টি দল নিয়ে নামা অ্যাডিডাস শুরু থেকেই ছিল সুবিধাজনক অবস্থানে। অবশ্য বাজারের হাওয়া আগে থেকেই অ্যাডিডাসের পালে বইছিল। ডেটা অ্যানালিটিক্স ফার্ম ‘এম সায়েন্স’-এর তথ্য অনুযায়ী, গত জুন মাসেই জুতো ও পোশাকের বাজারে অ্যাডিডাসের শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ১৯.২ শতাংশে, যা আগের বছর ছিল ১৬ শতাংশ। আর নাইকি? তারা কেবলই বাজার হারাচ্ছে। এমনকি গত এপ্রিলেই অ্যাডিডাস জানিয়েছিল, বিশ্বকাপের প্রথম কোয়ার্টারেই তাদের বুকিংয়ের পরিমাণ ছিল প্রায় ২৯ কোটি ২০ লাখ ডলার! নাইকি অবশ্য হাত গুটিয়ে বসে ছিল না। কিলিয়ান এমবাপ্পে থেকে শুরু করে

কিম কার্দাশিয়ানকে নিয়ে বানানো তাদের ‘রিপ দ্য স্ক্রিপ্ট’ ক্যাম্পেইন বিশ্বকাপের প্রথম সপ্তাহেই দেখেছে ১৫০ কোটি মানুষ। ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় তাদের জার্সি বিক্রিও বেড়েছে আড়াই গুণ। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। নাইকির প্রধান নির্বাহী এলিয়ট হিলের ব্যবসার মোড় ঘোরানোর চেষ্টা মুখ থুবড়ে পড়েছে চীন বাজারের মন্দা আর শেয়ার বাজারের দরপতনের কারণে। বিতর্ক আর ‘অ্যাডিডাস’ ভাগ্য ফুটবল দুনিয়ায় একটা কথা বেশ চড়া সুরে ফিসফাস হয়—ফিফার সবচেয়ে বড় ঘরের লক্ষ্মী নাকি এই অ্যাডিডাস। তারা ফিফার প্রধান স্পন্সর হওয়ায় পর্দার আড়ালে এক ধরণের অদৃশ্য চাপ কাজ করে, এমন গুঞ্জন বহু পুরনো। ফুটবলপ্রেমীদের অনেকেরই অভিযোগ, এই স্পন্সরশিপের মহিমায় অ্যাডিডাসের দলগুলো নাকি রেফারিংয়ে বাড়তি একটু

‘আদর’ পেয়ে থাকে! গত বিশ্বকাপ থেকে শুরু করে চলতি বিশ্বকাপেও আর্জেন্টিনার বেশ কিছু রেফারিং সুবিধা পাওয়ার পেছনে অনেকে এই ‘অ্যাডিডাস কানেকশন’-এর গন্ধ পাচ্ছেন। তবে বিতর্ক যাই হোক, বাণিজ্যিক দিক থেকে অ্যাডিডাস এখন ধরাছোঁয়ার বাইরে। ফাইনালে আর্জেন্টিনা আর স্পেনের মুখোমুখি লড়াই মানেই মার্কেটে অ্যাডিডাসের টাকার পাহাড়। নাইকি অবশ্য মন খারাপের মাঝেও সান্ত্বনা খুঁজছে। তাদের মুখপাত্রের দাবি, ‘আমাদের ফুটবলের স্বপ্ন কোনো একটি নির্দিষ্ট মুহূর্তের ওপর ঝুলে থাকে না।’ আর অ্যাডিডাস? তারা বিক্রির সঠিক অংকটা গোপন রাখলেও ফাইনালকে তাদের কোম্পানির জন্য একটি ‘গর্বের মুহূর্ত’ বলে বেশ চওড়া হাসি হাসছে। হাসারই কথা, মাঠের লড়াইয়ে যে-ই জিতুক, দিনশেষে ট্রফি তো যাচ্ছে তাদের শো-রুমেই!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার