বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ July, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ July, ২০২৬ |
বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। তবে এই ম্যাচটি শুধু শিরোপা ধরে রাখার লড়াই নয়, লিওনেল মেসির জন্য ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখানোরও সুযোগ। ফাইনালে খেলতে নামলেই আর্জেন্টাইন অধিনায়কের সামনে থাকবে একাধিক ব্যক্তিগত ও দলীয় রেকর্ড গড়ার সম্ভাবনা। ৩৯ বছর ২৫ দিন বয়সে বিশ্বকাপ ফাইনালে অংশ নিতে যাচ্ছেন মেসি। গোলরক্ষকদের বাদ দিলে তিনিই হবেন বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার। সামগ্রিকভাবে এই রেকর্ড এখনও ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের দখলে রয়েছে। স্পেনের বিপক্ষে এটি হবে মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এর মাধ্যমে তিনি আর্জেন্টিনার প্রথম অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়ার কীর্তি গড়বেন। এর আগে ডিয়েগো

ম্যারাডোনা দুবার ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন। বিশ্ব ফুটবলে শুধুমাত্র ব্রাজিলের কিংবদন্তি কাফুই এর আগে তিনটি বিশ্বকাপ ফাইনালে অধিনায়কত্ব করেছেন। ফাইনালে জয় পেলে আরও কয়েকটি ঐতিহাসিক অর্জন যুক্ত হবে মেসির নামের পাশে। তিনি হবেন বিশ্বকাপ ইতিহাসে প্রথম অধিনায়ক, যিনি দুইবার শিরোপা জিতবেন। একই সঙ্গে আর্জেন্টিনা ব্রাজিল ও ইতালির পর তৃতীয় দেশ হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করবে। এছাড়া টানা দুই বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সি ফুটবলার হওয়ার রেকর্ডও গড়বেন মেসি। ব্যক্তিগত গোলের রেকর্ডেও নজর থাকবে এই মহাতারকার দিকে। ফাইনালে একটি গোল করতে পারলেই তিনি বিশ্বকাপ ফাইনালে গোল করা সবচেয়ে বেশি বয়সি ফুটবলার হবেন। বর্তমানে এই রেকর্ডটি সুইডেনের নিলস লিডহোমের দখলে। পাশাপাশি একটি

গোলই তাকে ১৯৩০ বিশ্বকাপে গিয়ের্মো স্তাবিলের করা এক আসরে আর্জেন্টিনার সর্বোচ্চ আট গোলের রেকর্ড ছাড়িয়ে যেতে সাহায্য করবে। দুটি গোল করতে পারলে মেসির সামনে খুলে যাবে আরও বড় এক মাইলফলক। এক বিশ্বকাপে ১০ গোলের ঘরে পৌঁছে যাবেন তিনি। ইউরোপের বাইরের কোনো ফুটবলারের জন্য যা হবে প্রথম অর্জন। এর আগে এক বিশ্বকাপে ১০ বা তার বেশি গোল করেছেন শুধুমাত্র জুস্ত ফঁতেন, সান্দর কচিস ও গার্ড মুলার। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেছিলেন মেসি। এবারও ফাইনালে গোল পেলে তিনি বিশ্বকাপ ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হিসেবে দুটি ভিন্ন ফাইনালে গোল করার কীর্তি গড়বেন। আর দুটি গোল করলে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ চার

গোলের রেকর্ডে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠবেন। হ্যাটট্রিক করতে পারলে গড়বেন নতুন বিশ্বরেকর্ড। এছাড়া ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারলে আরও একটি অনন্য অর্জনের মালিক হতে পারেন মেসি। বর্তমানে বিশ্বকাপজয়ী দলের হয়ে এক আসরে সর্বোচ্চ আট গোলের রেকর্ডটি ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর দখলে, যা তিনি ২০০২ বিশ্বকাপে গড়েছিলেন। সেই রেকর্ডও ভেঙে দেওয়ার সুযোগ থাকবে আর্জেন্টাইন অধিনায়কের সামনে। সব মিলিয়ে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের এই মহারণ শুধু আর্জেন্টিনার শিরোপা রক্ষার লড়াই নয়, লিওনেল মেসির জন্যও হতে পারে রেকর্ডের খাতা নতুন করে লেখার এক ঐতিহাসিক রাত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান