সরকারি সফরে পাকিস্তান গিয়ে অতিরিক্ত দিন অবস্থান, আলোচনায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫

আরও খবর

আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের

জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী

বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা

চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ

বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’

রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা

সরকারি সফরে পাকিস্তান গিয়ে অতিরিক্ত দিন অবস্থান, আলোচনায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫ |
বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সৈয়দা রিজওয়ানা হাসান পাকিস্তানে তিন দিনের এক সরকারি সফরে গিয়েছিলেন, যা এখন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৬ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে পাকিস্তান সফর করেন। সরকারি নথি অনুযায়ী, রিজওয়ানা হাসান ৪ নভেম্বর ইসলামাবাদে পৌঁছান এবং ৭ নভেম্বর পর্যন্ত তাঁর সরকারি কর্মসূচি ছিল। তবে তিনি, তাঁর স্বামী আবু বকর সিদ্দিক ও আরও তিন আত্মীয় ১০ নভেম্বর ভোররাতে ঢাকায় ফিরে আসেন—অর্থাৎ অনুমোদিত সময়ের চেয়ে তিন দিন বেশি অবস্থান করেন। ইমিগ্রেশন রেকর্ডে দেখা যায়, তাঁরা কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৮ ফ্লাইটে ইসলামাবাদ হয়ে দোহা হয়ে ঢাকায়

ফেরেন। সরকারি নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ ছিল— “উপদেষ্টা রিজওয়ানা হাসান অনুমোদিত সময়সীমার বাইরে প্রয়োজনীয় যাত্রা সময় ছাড়া বিদেশে অবস্থান করতে পারবেন না।” তবুও তিনি ৭ নভেম্বরের পর আরও কয়েক দিন ইসলামাবাদে অবস্থান করেন বলে জানা গেছে। অফিসিয়াল নথি অনুযায়ী, রিজওয়ানা হাসান অংশ নিয়েছিলেন ‘Sustainable Development in the Emerging World Disorder’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে। ৪ নভেম্বর তিনি ছিলেন একজন Distinguished Speaker, আর ৬ নভেম্বর একটি সেশনের Chair, যার বিষয় ছিল— ‘Advancing SDG 7 in the Hindu Kush Himalaya: Climate Resilient Renewable Energy and Regional Cooperation’। যদিও তাঁর বক্তব্য বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো আনুষ্ঠানিক নথি প্রকাশ করা হয়নি, সরকারি কাগজে দেখা যায়, সফরের বিমানভাড়া ও ব্যয় বহন করেছে

জাপানের কানাগাওয়াভিত্তিক সংস্থা Institute for Global Environmental Strategies (IGES)। সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে— “যদি সরকারি প্রাপ্যতার আওতায় অতিরিক্ত খরচ হয়, তা মন্ত্রিপরিষদ বিভাগের বাজেট থেকে মেটানো যেতে পারে।” উল্লেখ্য, কিছুদিন আগেই রিজওয়ানা হাসান আলোচনায় আসেন সিলেটের ভোলাগঞ্জে ধোলাই নদীর তীরে পাথর উত্তোলন নিয়ে বিতর্কে, যেখানে অভিযোগ ওঠে স্থানীয় পাথর মাফিয়া নদীর তীর উন্মুক্ত করে ফেলেছে। অন্যদিকে, গত কয়েক মাসে পাকিস্তানি কর্মকর্তারা একাধিকবার বাংলাদেশ সফর করলেও, বাংলাদেশি পক্ষ থেকে এই প্রথম কোনো উপদেষ্টা ইসলামাবাদে গিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ মহান মে দিবস নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদান করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার বিসিবি’র অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট ১২ দিন পার হলেও মেলেনি হদিস: বাঁশখালীতে একই মাদ্রাসার দুই ছাত্রের অন্তর্ধান নিয়ে জনমনে আতঙ্ক যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯ বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, পেয়েছেন স্থানীয়দের সমর্থন বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’ জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেলেন বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর