সবসময় ভেবেছি শিল্পীসত্তা যেন বিক্রি না হয়ে যায়: ঋতাভরী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫
     ৮:০০ পূর্বাহ্ণ

সবসময় ভেবেছি শিল্পীসত্তা যেন বিক্রি না হয়ে যায়: ঋতাভরী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ | ৮:০০ 91 ভিউ
লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় অনেক ভাঙাগড়ার মধ্যদিয়ে এগিয়ে হয়েছে টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে। ভেতরে ভেতরে ভেঙে পড়লেও তা কখনো প্রকাশ করেননি। শক্তি জড়ো করে হাসিমুখে উঠে দাঁড়িয়েছেন। তবে পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবনে নাকি সবচেয়ে হোঁচট খেয়েছেন তিনি। ঋতাভরী বলেন, ‘পেশাগত জীবনে যতটা না হোঁচট খেয়েছি তার চেয়েও বেশি কেঁদেছি ব্যক্তিগত জীবনে।’ ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘কিশোরী বয়সে আমি অভিনয় শুরু করি। তখন আমি মধ্যবিত্ত সংসারের মেয়ে। মানসিকতা বা ধ্যানধারণাও সে রকমই ছিল। পৃথিবী কেমন, কীভাবে সেখান থেকে নিজেদের প্রয়োজন মেটাব— সে সম্পর্কে অন্য রকম ধারণা ছিল। অনেককে দেখেছি, অনায়াসে অনেক কিছু করতে পেরেছে। আমি সেটা পারিনি। কারণ, আমি সবসময় চিন্তা করেছি শিল্পীসত্তা ও

মূল্যবোধ যেন বিক্রি না হয়ে যায়। এটার মধ্যে থেকেই তিনি নিজেকে প্রমাণ করেতে হয়েছে।’ একজন মেয়ের যা যা স্বপ্ন থাকে এই ঋতাভরী সেই সব পূরণ করতে পেরেছেন। বাড়ি, গাড়ি, অর্থ, যশ, নামী পরিচালকদের ছবিতে কাজ, সম্মান— সব পেয়েছেন। পরিণত ঋতাভরী কী চান? এমন প্রশ্নে ঋতাভরীর সোজা উত্তর, ‘৩০ বছর পার হলেই যে কোনও মেয়ে নিজেকে একটা প্রশ্নটাই করে। সেটা হল- তিনি কী চান? নিজের চাওয়া অনুযায়ী জীবন বেছে নিতে হয়। আমার ক্ষেত্রেও তেমটাই ঘটেছে। এখন পরিবারকে ভালবাসার পাশাপাশি নিজেকে ভালবেসে বাঁচি।’ বর্তমানে পরিচালক প্রতিম ডি গুপ্তের একটি সিরিজে অভিনয় করছেন ঋতাভরী। সেখানে তার সহ-অভিনেত্রী সোহিনী সরকার। যার সঙ্গে তার প্রথম কাজ ধারাবাহিক ‘ওগো

বধূ সুন্দরী’। সূত্র: আনন্দবাজার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৫ মার্চ ১৯৭১- টঙ্গীতে শ্রমিক হত্যাকাণ্ড ও বিক্ষোভ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ফলের বাজারে নেই লাগাম, বিক্রেতারা যে যার ইচ্ছেমত হাঁকছেন দাম ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও বাংলাদেশের মতো অস্ট্রেলিয়াতেও উগ্রবাদী ইসলামপন্থী হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা ফাইনালে ‘আরও একটি’ বড় ইনিংস খেলতে মুখিয়ে স্যামসন ঐতিহাসিক ৭ই মার্চ এবং একজন হতদরিদ্র পঙ্গু ‘মনোয়ারা বিবি’ নেপালের ‘অভ্যুত্থানকারী’ যুবকরা ক্ষমতার কাছাকাছি, বাংলাদেশী আন্দোলনকারীরা কেন ব্যর্থ? কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি বেতন ৪৯ হাজার টাকা, নিজের ও স্ত্রীর নামে গড়েছেন অর্ধশত কোটি টাকার সম্পদের পাহাড় জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক বনমোরগ উদ্ধারের পর বনে ‘দেশি মোরগ’ অবমুক্ত করলেন বন কর্মকর্তা, খেয়ে ফেলার অভিযোগ রাষ্ট্রপতি: হাজারো প্রাণের বিনিময়ে আবার গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পারা যুবকের আত্মহননের চেষ্টার ভুয়া গল্প অন্তর্জালে, প্রকৃত ঘটনা যা জানা গেল বাধা ও শর্ত উপেক্ষা করেই জোয়াহেরুল ইসলামের জানাজায় মানুষের ঢল আওয়ামী লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা সমন্বয়ক জিনিয়ার ‘অন্ধকার জগৎ’: তরুণীদের নেশা করিয়ে পাঠানো হতো পুলিশ কর্মকর্তার কাছে! যশোরে পৈশাচিকতা: ছাত্রলীগ নেতা জাহিদের ৭৫ বছর বয়সী বৃদ্ধা মায়ের পায়ের রগ কাটল দুর্বৃত্তরা নেতাকর্মীদের মুক্তি না দিলে প্রত্যক্ষ আন্দোলনের হুঁশিয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের