সকালে হাসান বিকালে অশ্বিন-জাদেজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪

সকালে হাসান বিকালে অশ্বিন-জাদেজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ |
হাসান মাহমুদকে যদি এখন থেকে ‘চেন্নাই এক্সপ্রেস’ নামে ডাকা হয়, আপনি কি আপত্তি করবেন? বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ের মেঘেঢাকা আকাশের নিচে এমএ চিদম্বরম স্টেডিয়ামের পিচে সবুজের প্রলেপে প্রলুব্ধ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান। দক্ষিণ ভারতীয় এই শহরে ৪২ বছরে শান্তই প্রথম অধিনায়ক, যিনি টস জিতে ফিল্ডিং নেন। এরপর প্রথম টেস্টের প্রথম দুই সেশনে চেন্নাইয়ের ‘লন্ডন-সদৃশ কন্ডিশনে’ বাংলাদেশের তরুণ ডান-হাতি পেসার হাসান মাহমুদ ভারতের ইনিংসে ছুরি চালিয়ে দেন। ১/১৪ থেকে ভারত ৪/৯৬-তে পরিণত হয় হাসানের আগুনে বোলিংয়ে। যশস্বী জয়সওয়াল (৫৬) ও ঋষভ পন্তের (৩৯) পঞ্চম উইকেটে ৬২ রানের জুটির পর ১৪৪ রানে পাঁচ বলের ব্যবধানে ভারত পরপর দুই

উইকেট হারায়। কিন্তু এরপরই দৃশ্যপটে পরিবর্তন। এই টেস্ট শুরুর দুদিন আগে ৩৮-এ পা দেওয়া অশ্বিন, জন্মসূত্রে যিনি চেন্নাইবাসী এবং আরেকজন রবীন্দ্র জাদেজা, যিনি আইপিএলে খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এই ‘স্পিন যমজ’ ১৪৪/৬ থেকে ভারতকে টেনে তুলে দিনশেষে ৩৩৯/৬-এ নিরাপদে পৌঁছে দেন, ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটির সহায়তায়। বাংলাদেশের বিপক্ষে টেস্টে সপ্তম উইকেটে যা সর্বোচ্চ। ২০০৪ সালে ঢাকায় শচীন টেন্ডুলকার ও জহির খান ১৩৩ রানের জুটি গড়েছিলেন। অশ্বিন ও জাদেজা কাল সেই রেকর্ড টপকে যান। ১৪৪/৬-স্কোর বোর্ডে ভারতের প্রথম ইনিংস পাংশুটে দেখাচ্ছিল। প্রথম দুই সেশনে হাসান মাহমুদের বদান্যতায় বাংলাদেশের দুরন্ত বোলিং পারফরম্যান্স তখন খুশির ‘পারফিউম’ ছড়াচ্ছিল। হাসান তার বড়শিতে প্রথমেই গেঁথে নেন বড়

মাছ রোহিত শর্মাকে। তার দ্বিতীয় শিকার শুবমান গিল। দীর্ঘদিন পর টেস্ট খেলতে নেমে শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারের কথিত প্রেমিক গিল শূন্য রানে আউট। অষ্টম ওভারের তৃতীয় বল লেগ স্টাম্পের অনেকটা বাইরে করেন হাসান। ফ্লিক করতে গিয়ে বল গিলের ব্যাটে হালকা খোঁচা লেগে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে জমা পড়ে। এ নিয়ে টেস্টে তিনবার শূন্য রানে আউট হলেন গিল। ২০২১ সালে বিরাট কোহলির তিনবার কোনো রান না করে আউট হওয়ার নজির ছিল। ভারতের অন্য ব্যাটারদের মধ্যে মনসুর আলী খান পতৌদি (১৯৬৯), দিলীপ ভেংসরকার (১৯৭৯) ও বিনোদ কাম্বলি (১৯৯৪) টেস্টে তিনবার আউট হয়েছেন শূন্য রানে। অধিনায়ক রোহিতের মতো কোহলিও সাজঘরে ফেরেন ছয় রান

করে। ৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে ফেরা ঋষভ পন্ত হাসানের চতুর্থ শিকার। এ পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু খেলাটা যে টেস্ট ক্রিকেট, ক্ষণে ক্ষণে রং বদলায়-সেটি প্রমাণ করতেই যেন আবির্ভূত হন ‘চেন্নাই বয়’ রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। প্রথমদিনের খেলা ভারত যে ৩৩৯/৬-এ শেষ করেছে, এর পুরো কৃতিত্ব এ দুজনের। সপ্তম উইকেটে ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তারা চিদম্বরমে প্রথম ঘণ্টার বিভীষিকা মুছে দেন। অশ্বিন টেস্টে ষষ্ঠ সেঞ্চুরি পেয়ে যান ঘরের মাঠে চিরচেনা অনুরাগীদের সামনে। দিনশেষে ১০২ রানে অপরাজিত তিনি। আর জাদেজা আজ দ্বিতীয়দিন শুরু করবেন ৮৬ রান নিয়ে। প্রথম দুই সেশনে ছয় উইকেট হারানো ভারত দিনের শেষ সেশনে তোলে ১৬৩ রান।

১৮ ওভারে ৫৮ রান দিয়ে চার উইকেট নেওয়া হাসান শেষ সেশনে এনে দিতে পারেননি ব্রেকথ্রু। একটি করে উইকেট নেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদাবাজির থাবায় অচল মেহেরপুরের বড়বাজার, খালি হাতে বাড়ি ফিরছেন ক্রেতারা নোয়াখালীতে দিনেদুপুরে ব্যাংক এজেন্টের ১২ লাখ টাকা ছিনতাই: অস্ত্রের মুখে হাতকড়া পরিয়ে অপহরণ ব্যান্ডউইথ সংকটের ঝুঁকিতে বাংলাদেশ: ইন্টারনেটের দাম বাড়া ও গতি কমার আশঙ্কা বিপিএলের ফিক্সিং কাণ্ডে জড়িত আসিফ মাহমুদ ও কেন্দ্রীয় এনসিপি নেতা! বিশকেকে পুতিন-মোদি বৈঠক: শান্তির আহ্বান, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাজারে দেশি প্যাকেটজাত চিনির আকাল, ছেয়ে গেছে আমদানি করা বস্তার চিনি — অস্তিত্ব সংকটে দেশের চিনি পরিশোধন শিল্প “দেশ বাঁচাতে প্রয়োজন, শেখ হাসিনার প্রত্যাবর্তন” ব্যানার যোগে কুমিল্লা নগরীতে ছাত্রলীগের প্রথম মিছিল (ভিডিও) ২টি পদ্মাসেতুর খরচের সমমূল্যের বিমান ক্রয়ঃ ‘অসাধারন চুক্তি’র সমালোচনার মুখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন আরও ৭০-৮০ টি বোয়িং প্রয়োজন ২টি পদ্মাসেতুর খরচের সমমূল্যের বিমান ক্রয়ঃ ‘অসাধারন চুক্তি’র সমালোচনার মুখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন আরও ৭০-৮০ টি বোয়িং প্রয়োজন আগস্টে অজ্ঞাতনামা লাশ উদ্ধার ৭১টি, মব সহিংসতায় নিহত বেড়ে ৩৫ বিপিএলে ফিক্সিং: সাবেক পরিচালক ও এনসিপি নেতাসহ আসিফ মাহমুদের বলয়ের তিনজন নিষিদ্ধ চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলল সুন্দরবন, দস্যু আতঙ্ক নিয়েই বনে যাচ্ছেন জেলেরা পাকিস্তান দলে গণছাঁটাইয়ের পর নির্বাচক পদ ছাড়লেন মিসবাহ বিয়ের প্রতিশ্রুতিতে অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক, গ্রেপ্তার অভিনেতা নিজ বাসভবনে মিললো মমতার ভাইঝির মরদেহ ইনফান্তিনোকে বিশ্বাস করা ‘ভুল ছিল’, মেনে নিলেন ট্রাম্পের জামাতার ভাই