শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’র শুটিং – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মে, ২০২৬

শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’র শুটিং

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৬ |
হালের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। ৫২ পর্বের এ ধারাবাহিকটির এখন পর্যন্ত ৫০টি পর্ব প্রচারিত হয়েছে। ৫২তম পর্ব প্রচারের মধ্য দিয়ে যার ইতি টানা হবে। সম্প্রতি নাটকটির শেষ পর্বের শুটিংও সম্পন্ন হলো। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শনিবার (২ মে) এই নির্মাতা তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেষ দৃশ্যের শুটিংয়ের কিছু ছবি প্রকাশ করেন। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘শেষ পর্বের শুটিংয়ের রাত’। সেই ছবিগুলোতে দেখা যায়, শুটিংয়ের বাড়িটির রাতের আবহে ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্রে থাকা অভিনেতা ইরফান সাজ্জাদ, খায়রুল বাশার, অভিনেত্রী কেয়া পায়েল ও সুনেরাহ বিনতে কামালের সঙ্গে নির্মাতা রাজ ফ্রেমবন্দি হয়েছেন। তার এ পোস্টটি প্রকাশের পর থেকেই মন্তব্যঘরে দর্শকদের দীর্ঘশ্বাসের ছায়া

ফুটে উঠেছে।অনেকে নাটকটি নিয়ে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন।কারো কারো আবদার নাটকটির যেন এখনই সমাপ্তি টানা না হয়। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘খুব মিস করবো সবাইকে। দ্রুত এটা আমাদেরই গল্প সিজন -২ দেখতে চাই।’ আরেকজনের মন্তব্য, ‘এটা আমাদের গল্প নাটকের অনুভূতি আশা করি মানুষের মাঝে বেঁচে থাকবে।’ নাহিদুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘এক কথায় অসাধারণ ছিলো নাটকটি।’ আরও পড়ুন ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমা দিয়ে ফিরছেন মৌসুমী ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমা দিয়ে ফিরছেন মৌসুমী শেষ দৃশ্যের শুটিংয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে গণমাধ্যমকে রাজ বলেন, ‘শুটিং শেষ হওয়ার পর মনে এক অদ্ভুত শূন্যতা আর তৃপ্তি একসঙ্গে কাজ করে। এতদিনের পরিশ্রম আর স্মৃতিগুলো মনে ভেসে ওঠে, আর মনটা

ভরে যায় আবেগে।’ গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছে নাটকটি। পরে এটি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও প্রচার করা হয়। দুই মাধ্যমেই নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে। নির্মাতা রাজ জানিয়েছেন, শেষ পর্বটি হবে বিশেষ মেগা এপিসোড। শুরু থেকে প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ মিনিট। দর্শকদের অনুরোধ ছিল সময় আরও বাড়ানোর। তবে টেলিভিশন সম্প্রচারের নির্দিষ্ট সময়সীমা ও স্পন্সর সংশ্লিষ্ট সীমাবদ্ধতার কারণে সেটা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ