শেখ হাসিনা খাঁটি দেশপ্রেমিক, মানুষ ভুল বুঝতে পেরে তাঁকে ফেরত চাইবে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬

শেখ হাসিনা খাঁটি দেশপ্রেমিক, মানুষ ভুল বুঝতে পেরে তাঁকে ফেরত চাইবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬ |
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে নির্বাচন, গুম ও মানবাধিকার নিয়ে বিতর্ক থাকলেও তিনি একজন ‘খাঁটি দেশপ্রেমিক’ এবং তাঁর অসাধারণ নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বে স্বগৌরবে মাথা তুলে দাঁড়িয়েছিল বলে মন্তব্য করেছেন কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক রিপন গাজী। তাঁর মতে, দেশের মানুষ একসময় নিজেদের ভুল বুঝতে পারবে এবং শেখ হাসিনাকে ফিরে আসার আহ্বান জানাবে। সম্প্রতি এক মতামতে রিপন গাজী শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলের বিভিন্ন দিক ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে এসব কথা বলেন। দীর্ঘ ১৬ বছরের শাসনামলে কিছু ভুলত্রুটি থাকা অস্বাভাবিক নয় উল্লেখ করে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, নির্বাচন, গুম ও মানবাধিকার নিয়ে বিতর্ক থাকলেও শেখ হাসিনা বাংলাদেশকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, যা সারা

বিশ্বকে অবাক করেছে। তাঁর দাবি, শেখ হাসিনা ভারত, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো চারটি পরাশক্তিকে যে দুর্দান্ত দক্ষতার সঙ্গে সামলেছেন, তা দেশের অন্য কোনো রাষ্ট্রনায়কের পক্ষে সম্ভব নয়। শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে রিপন গাজী বলেন, ‘তিনি (শেখ হাসিনা) চাইলেই দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে বাকি জীবন ক্ষমতায় থাকতে পারতেন। কিন্তু তিনি দেশের স্বার্থে কোনো আপস করেননি, বরং শত্রুর চোখে চোখ রেখে লড়াই করেছেন।’ শেখ হাসিনার আমলেই বাংলাদেশের জলসীমা ও স্থলসীমা বৃদ্ধি পেয়েছে এবং আকাশসীমায় নিজেদের অবস্থান পোক্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সাবেক এই প্রধানমন্ত্রীর আমলের অর্থনৈতিক ও কাঠামোগত ব্যবস্থাপনার কথা তুলে ধরে এই কলামিস্ট জানান, ওই সময়ে

দেশে খাদ্য, বিদ্যুৎ, জ্বালানি বা সারের কোনো ঘাটতি ছিল না। উল্টো তিন বছরের খাদ্য মজুত ছিল। দরিদ্রদের ভাতাসহ সাধারণ মানুষের সব চাহিদা তিনি দক্ষতার সঙ্গে পূরণ করেছিলেন। চলতি বছরের (২০২৬ সালের) এপ্রিলে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার কথা ছিল উল্লেখ করে রিপন গাজী আক্ষেপ প্রকাশ করে বলেন, দেশ এখন উন্নয়নশীল হওয়ার বদলে অনুন্নত হয়ে যাবে। শেখ হাসিনাকে যারা ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়েছেন, তাঁদের সমালোচনা করে রিপন গাজী বলেন, ‘আজ দেশের সাধারণ মানুষের বুকফাটা আর্তনাদ শুনতে পাচ্ছি।’ দেশের মানুষ একসময় নিজেদের ভুল বুঝতে পারবে—এমন মন্তব্য করে তিনি বলেন, ‘সামনে সেই দিন বেশি দূরে নয়, যেদিন এ দেশের মানুষ নিজের মাথা নিজের

দেয়ালে ঠুকবে আর বলবে, আমরা ভুল করেছি, রত্ন চিনতে ভুল করেছি। আমাদের ক্ষমা করো, তুমি ফেরত আসো—আমরা ভালো নেই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ