লোকালয়ে ঢুকতেই রয়্যাল বেঙ্গলের উপর হামলা, নষ্ট হলো বাঘিনীর দু’টি চোখই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪

লোকালয়ে ঢুকতেই রয়্যাল বেঙ্গলের উপর হামলা, নষ্ট হলো বাঘিনীর দু’টি চোখই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ |
বেশ কিছুদিন ধরেই গ্রামের আশপাশে ঘুরতে দেখা গিয়েছিল বাঘিনীটিকে। আর তাতেই আতঙ্ক ছড়ায়। তার পর বাঘিনীর উপর হামলা চালান গ্রামবাসীরা। লোকালয়ে দেখামাত্রই রয়্যাল বেঙ্গল টাইগারের উপর হামলার অভিযোগ উঠল অসমের নগাঁওয়ে। বুধবার এই হামলার ঘটনায় বাঘিনীর দু’টি চোখই নষ্ট হয়ে গিয়েছে বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে। কামাখ্যার সংরক্ষিত অরণ্য থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল বছর তিনেকের ওই বাঘিনী। লোকালয়ে বাঘ ঘুরতে দেখেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। আশপাশের কয়েকটি গ্রামেও বাঘ বার হওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সেই খবর পেয়েই শতাধিক গ্রামবাসী জড়ো হয়ে বাঘিনীকে ঘিরে ধরেন। অভিযোগ, তার পর ইট, পাথর এবং লাঠি দিয়ে বাঘিনীর উপর হামলা চালানো হয়। বন দফতর

খবর পেয়ে বাঘিনীটিকে উদ্ধার করে নিয়ে আসে। তবে বাঘিনীর একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। আর একটি চোখও বেশির ভাগটাই ক্ষতিগ্রস্ত। বাঘিনীর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। রেঞ্জার বিভূতি মজুমদার জানিয়েছেন, জুলাইয়ে বন্যার পর থেকে লোকালয়ে বাঘেদের আনাগোনা বেড়েছে। কিন্তু বুধবার যে বাঘিনীটির উপর হামলা হয়েছে, সেটি কোনও গ্রামবাসীর উপর আক্রমণ করেনি, এমনকি কোনও গবাদি পশুও শিকার করেনি বলে দাবি রেঞ্জারের। কয়েক দিন ধরেই গ্রামের আশপাশে ঘুরতে দেখা গিয়েছিল বাঘিনীটিকে। আর তাতেই আতঙ্ক ছড়ায়। তার পর বাঘিনীর উপর হামলা চালান গ্রামবাসীরা। হামলা থেকে বাঁচতে জলে ঝাঁপ মারে বাঘিনী। ১৭ ঘণ্টা পর আহত বাঘিনীকে উদ্ধার করেন বন দফতরের কর্মীরা।

বৃহস্পতিবার আহত প্রাণীটিকে চিকিৎসার জন্য কাজিরাঙার সেন্টার ফর ওয়াইল্ডলাইফ রিহ্যাবিলিটেশন অ্যান্ড কনজ়ারভেশন (সিডব্লিউআরসি)-এ নিয়ে যাওয়া হয়েছে। সিডব্লিউআরসি-র ভারপ্রাপ্ত আধিকারিক ভাস্কর চৌধুরী জানিয়েছেন, বাঘিনীর দু’টি চোখই নষ্ট হয়ে গিয়েছে। তাঁর কথায়, ‘‘চোখ ছাড়াও বাঘিনীর মাথা এবং শরীরের অভ্যন্তরীণ অংশেও চোট রয়েছে।’’ গ্রামবাসীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে বন দফতর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায়