প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৬

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৬ |
উপসাগরীয় দুই দেশ বাহরাইন ও কুয়েত চলতি মাসের শুরুতে নীরবে যুদ্ধবিমান মোতায়েন করে ইরানের অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থাপনা এবং ইরানের আরও কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু ছিল। এটি তেহরানের বিরুদ্ধে বাহরাইন ও কুয়েতের প্রথম প্রত্যক্ষ সামরিক হামলা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে গোয়েন্দা তথ্য সরবরাহ এবং প্রতিরক্ষামূলক আকাশ সহায়তা দিয়ে এ অভিযানে ভূমিকা রাখে। ইরান মোকাবিলায় আরব দেশগুলোর মধ্যে

সমন্বয় বাড়ারও ইঙ্গিত মিলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে ইরান তার পাল্টা হামলার বড় অংশ বাহরাইন ও কুয়েতকে লক্ষ্য করে পরিচালনা করেছে। দেশ দুটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইন ও কুয়েতের বিমানবাহিনী তুলনামূলকভাবে ছোট এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপে তৈরি যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল হলেও ইরানের হামলার জবাব না দিয়ে বসে থাকতে তারা রাজি ছিল না। গত দুই সপ্তাহে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ জুলাই ঘোষণা করেন যে, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ অনুযায়ী কার্যকর যুদ্ধবিরতি আর বহাল নেই। এর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ওয়াশিংটন ইরানের অভ্যন্তরের বিভিন্ন স্থাপনায় হামলা

চালিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে তেহরানের দাবি, তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে বাহরাইন ও কুয়েতের কথিত হামলার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সূত্র: মিডল ইস্ট মনিটর

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডেঙ্গু জ্বরে যে লক্ষণগুলো মোটেও অবহেলা করা যাবে না শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা বলছেন বিএনপির সিনিয়র নেতারা রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি ২৫ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা